তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:১০ পিএম

অনলাইন সংস্করণ

সারজিস আলমের মূত্রনালীতে পাথর, লাগবে অস্ত্রোপচার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার মূত্রনালীতে পাথর ধরা পড়ায়  চিকিৎসকরা সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে হঠাৎ তীব্র পেট ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে এখন তার চিকিৎসা চলছে।

বিকেলে এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন। সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিবও এ তথ্য জানিয়ে সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, সারজিস আলম এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

মন্তব্য করুন