প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ এপ্রিল) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।
চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের প্রার্থী রয়েছেন ৩৬ জন। জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী গেজেটভুক্ত হচ্ছেন।
তবে একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রয়েছে। ওই আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নতুন করে গ্রহণের আদেশ এসেছে।
মন্তব্য করুন