প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ
ইরান-ইসরায়েল যুদ্ধ ও সংঘাতের জেরে সৃষ্ট পরিস্থিতিতে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস ঊক ৫৮২ নং ফ্লাইট যোগে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে তার ভাই মোহাম্মদ বুরানও দেশে ফিরছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে এ সময় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এয়ারপোর্ট সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় আহমেদ আলীর মরদেহ দুবাই থেকে ঢাকায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সৃষ্ট যুদ্ধের পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থানরত অবস্থায় বাংলাদেশি প্রবাসী আহমেদ আলী প্রাণ হারান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন