তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০১:১৪ পিএম

অনলাইন সংস্করণ

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম। ছবি: সংগৃহীত

ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতির কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির নেতা নাঈম কাসেম বলেছেন, তাদের বাহিনী দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, “ইনশাআল্লাহ, যুদ্ধক্ষেত্রে তারা (ইসরাইল)চমকে যাবে।”

তিনি আরও বলেন, “শত্রুর হুমকি আমাদের ভয় দেখাতে পারবে না।”

নাঈম কাসেমের মতে, এই সংঘাত কোনো সাধারণ বা সীমিত যুদ্ধ নয়। তিনি বলেন, “এটি শুধু সীমিত বা সাধারণ কোনো লড়াই নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই।”

একই সঙ্গে তাকে হত্যার বিষয়ে ইসরাইল যে হুমকি দিয়েছে, সেটিকে ‘মূল্যহীন’ বলে মন্তব্য করেন তিনি। কাসেম জানান, এসব হুমকিতে তিনি ভীত নন।

এদিকে নতুন করে ইসরাইলের বিভিন্ন অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। সাম্প্রতিক হামলায় কয়েকটি স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে।

বিশেষ করে উত্তরাঞ্চলের আপার গ্যালিলি এলাকায় হামলা হয়েছে। লেবানন সীমান্তের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন