সরকার যা চায়, তা আদালতের রায়ের মধ্য দিয়ে আসে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই ২০২৪
সরকার যা চায়, তা আদালতের রায়ের মধ্য দিয়ে আসে: রিজভীসংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী
সরকার যা চায়, তা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর নয়াপল্টনে নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, আপনি না পরিপত্র জারি করেছিলেন, কোটা থাকবে না। আবার আদালত থেকে এটি হলো কেন? আমাদের কাছে তো মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের টেলিপ্যাথিক সম্পর্ক আছে।
তিনি বলেন, শেখ হাসিনা যা ভাবেন, আদালতের রায়ের মধ্য দিয়ে তা চলে আসে। সরকার যা চায়, তা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসে। এই যে কোমলমতি শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে, তা কি অন্যায়, অন্যায্য?
রিজভী বলেন, আমরা একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি। এখানে যারা প্রতিবাদ করে তাদের নিরুদ্দেশ করে দেওয়া হয়। অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত মরদেহ নদীর ধারে, খালের ধারে কিংবা নালার ধারে পড়ে থাকে।
তিনি বলেন, আজ আতিকুর রহমান রাসেল নেই আমাদের কাছে। সবাই জানে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই ধরে নিয়ে গেছেন। খবরের কাগজেও এসেছে। কিন্তু এখনো তাকে হাজির করছেন না আদালতে বা তার পরিবারের কাছে। মা হারা একটি ছেলে কোথায় খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, কোন জায়গায় শুয়ে আছে, কোন আয়নাঘরে তাকে বন্দী রাখা হয়েছে, আমরা জানি না।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী এমন একটি পরিবেশ সৃষ্টি করেছেন, রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক ইস্যু তৈরি করছেন। তিনি আজ চারিদিক থেকে ব্যর্থ হয়েছেন। আজ যে রাজকোষ শূন্য। ২০ মিলিয়ন ডলার তিনি চাইলেন চীনের কাছে। প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র এক মিলিয়ন ডলারের।
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, আপনি কি ভয়ংকর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদের গুম করছেন? আপনি কি বেনজীর কাণ্ড, আজিজকাণ্ড, মতিউরকাণ্ড ঢাকতে এসব করছেন?
তিনি বলেন, আমরা প্রায়ই শুনি অমুখ ডিসি অমুখ বিশ্ববিদ্যালয়ের অমুখ হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। অমুখ এসপি ছাত্রলীগ করতেন। এত ছাত্রলীগ ডিসি, এসপি, ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় কী করে? প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে এ কাজগুলো করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির,সিনিয়র যুগ্ম-সম্পাদক শ্যামল মালুম,সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
