বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৯৬

লাকসামে সদর রোডে টিনের বেড়া কেটে দোকানে চুরি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।।

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০  

লাকসাম পৌরসভা কার্যালয় সংলগ্ন সদর রোডে একটি কনফেকশনারী দোকানে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে (২৫ নভেম্বর) পৌরসভার প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহারের বাড়ির সামনে উত্তর বাজার এলাকায় এ চুরির ঘটনা ঘটে। চোরচক্র দোকানের পিছনে টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়। দোকানের কাটা অংশের পাশে একটি লম্বা স্ক্রুড্রাইভার ও একটি অত্যাধুনিক শাঁড়াশী পাওয়া গেছে।


এ ঘটনায় দোকানের মালিক মোস্তফা কামাল বাদি হয়ে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন জানান, ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
 

এই বিভাগের আরো খবর