রাখে আল্লাহ, মারে কে - এম এম ইমরুল কায়েস
প্রকাশিত: ২৫ জুন ২০২১
বাস স্টপেজ, রেল স্টেশন কিংবা ফুটপাথে যেসব ছিন্নমূল মানুষ রাত্রিযাপন করে; রোদ, বৃষ্টি বা শীতে যাদের কোনো আশ্রয় নেই- একেবারে প্রান্তিক এসব মানুষের কথা একবার চিন্তা করুনতো? মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে সারাদেশে গত রবিবার এরকম ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘরসহ জমির দলিল হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৩ জানুয়ারি প্রথম দফায় আরও ৬৯ হাজার ৯০৪টি হতদরিদ্র পরিবারকে পুনর্বাসন করেছেন তিনি। জাতির পিতার কন্যা ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের কোনো মানুষ আর গৃহহীন থাকবে না। দেশের প্রতিটি মানুষকে উন্নয়নের মূলধারায় যুক্ত করা হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এই মডেলকে বলা হয় ‘শেখ হাসিনা মডেল’।
প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩৩ জনের একটি টিম নিয়ে গত কয়েক দিন ধরে জননেত্রী শেখ হাসিনার এই ড্রিম প্রজেক্টের
ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন স্পট চষে বেড়িয়েছি। পরবর্তীতে গত রবিবারে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হই এবং তিনি উপকারভোগীদের কাছে আনুষ্ঠানিকভাবে এসব গৃহ হস্তান্তর করেন। উপকারভোগী অনেক পরিবারের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ হয়ে কথা বলেছি। আবেগ আপ্লুত হয়ে তারা অনুভূতি প্রকাশ করেছেন, তাদের আনন্দ অশ্রু দেখেছি। মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনার প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা আর অশেষ কৃতজ্ঞতাবোধ পর্যবেক্ষণ করি।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার আইয়ুব খান বলেন, আমডার লাহান গরীব মাইনষের লাইগগা শেখ হাসিনারে যেন আল্লাহ বাছায় রাহে।
হবিগঞ্জ জেলার বাহুবলের শকুন্তলা ভৌমিকের অভিব্যক্তি, আমি তাইনের মা, আমার পুরি আমারে ঘর দিছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বীরঙ্গনা শীলা গুহ’র উচ্চারণ, আমি এখনও আমার বোন শেখ হাসিনার জন্য প্রতিদিন দু’টাকার একটি করে বাতি জ্বালাই; যাতে তিনি করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পান, আমার বোন যাতে হাজার বছর বেঁচে থাকেন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২১ বার চেষ্টা করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট করা হয়েছে ভয়াবহ গ্রেনেড হামলা; ব্যাকআপ প্ল্যান হিসেবে সেদিন রাইফেল দিয়ে গুলিও করা হয়। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আইয়ুব খান, শকুন্তলা ভৌমিক আর শিলা গুহ এর মতো লক্ষ লক্ষ মানুষের দোয়া-আশীর্বাদ শেখ হাসিনাকে রক্ষায় দুর্ভেদ্য বর্ম হয়ে কাজ করে।
জনমানুষের মঙ্গলের জন্য মহান সৃষ্টিকর্তা এসব ঘৃণ্য ও বর্বর অপচেষ্টা থেকে বাঁচিয়ে রাখেন বাংলাদেশের প্রাণভোমরা শেখ হাসিনাকে। গ্রেনেড অথবা বুলেটের কি সাধ্যি তাকে ছোঁয়ার! এই জনপদের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে সর্বোপরি বঙ্গবন্ধুর ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে দেশরত্ন শেখ হাসিনাকে আল্লাহতায়ালা সুস্থ রাখুক এবং দীর্ঘায়ু করুক- এ প্রার্থনা করি।
লেখক: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
