যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী, সুষ্ঠু ভোটগ্রহণ ব্যাহত হলে বা ফলাফলের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট বাতিল বা স্থগিত করার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। জাতীয় সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন, যে কোনো ক্ষেত্রেই ভোট বাতিল হওয়া পুরো নির্বাচনপ্রক্রিয়ার ওপর আস্থার সংকট তৈরি করে।
ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটের পরিবেশ, ভোটারদের নিরাপত্তা, প্রশাসনের ভূমিকা এবং প্রার্থীদের অভিযোগ, সব দিক বিবেচনায় নিয়েই কমিশনকে সিদ্ধান্ত নিতে হয়। পরিস্থিতি গুরুতর হলে শুধু একটি কেন্দ্র নয়, প্রয়োজনে পুরো আসনের ভোটও স্থগিত বা বাতিল করা হতে পারে।
‘ভোটের স্বচ্ছতা নষ্ট হলে বা ফলাফল প্রভাবিত হওয়ার মতো অনিয়ম প্রমাণিত হলে, ভোট বাতিল ছাড়া বিকল্প থাকে না।’
আইন অনুযায়ী, ভোটকেন্দ্র দখল, মারামারি, ককটেল বা বোমা হামলা, গুলিবর্ষণ, ব্যালট ছিনতাই কিংবা ভাঙচুরের মতো সহিংসতা ঘটলে প্রিসাইডিং অফিসার তাৎক্ষণিকভাবে ভোট স্থগিত করতে পারেন। পরে তদন্ত শেষে অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত দেয়।
ব্যালট পেপার নষ্ট বা হারিয়ে যাওয়া, বুথ দখল করে জালভোট প্রদান, একজনের একাধিকবার ভোট দেওয়া কিংবা সংঘবদ্ধ কারচুপি প্রমাণিত হলে সেই কেন্দ্রের ফলাফল বাতিলযোগ্য হয়। ভোটারদের ভয়ভীতি দেখানো, কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া বা জোরপূর্বক ভোটে প্রভাব বিস্তার করাও ভোট বাতিলের কারণ হিসেবে ধরা হয়।
এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষপাতদুষ্ট আচরণ, নিয়ম লঙ্ঘন বা ফলাফল পরিবর্তনের অভিযোগ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে ভোট বাতিল হতে পারে। প্রযুক্তিগত ত্রুটির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত আসে, ব্যালট ভুল ছাপা, সিল বা সরঞ্জামের সমস্যা, ইভিএম বিকল হওয়া কিংবা তথ্যগত গরমিলের মতো ঘটনায় ভোট স্থগিত বা বাতিলের নজির রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভোটার ও কর্মকর্তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। এমন অবস্থায় ভোটগ্রহণ বন্ধ করার ক্ষমতা রয়েছে নির্বাচন কর্মকর্তাদের। পাশাপাশি কোনো প্রার্থীর অভিযোগ বা রিটের ভিত্তিতে আদালত ভোট বা ফলাফল স্থগিতের নির্দেশ দিলে সংশ্লিষ্ট কেন্দ্র বা আসনের ভোটও বাতিল বা স্থগিত হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সিসিটিভি নজরদারি, পর্যবেক্ষক নিয়োগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় বাড়ানো হয়েছে। ভোট যেন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য থাকে, সে লক্ষ্যে পুলিশ ও সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সংস্থার আট লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন।
“সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালট বা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়া, প্রযুক্তিগত ত্রুটি, কিংবা এমন কোনও অস্বাভাবিক অবস্থা, যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়। এসব ক্ষেত্রে ভোটের পবিত্রতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হলে সেটিকে ‘এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন’ হিসেবে বিবেচনা করে ভোট বন্ধ করে দেওয়া হয়।”
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা
- লেবাননে ভবন ধসে নিহত ৯
- নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
- নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে জেন-জি ভোট
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- দেড় বছরে প্রতিশ্রুতি পূরণ হয়নি: ইউনূসের ঘোষণার পরও জনসমক্ষে আসেনি
- নির্বাচনের ৩ দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
