যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল-জলকামানে ছত্রভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫
তিন দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসবভন যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে শাহবাগে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এর আগে তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা।
সেখানে দুপুর ১টার মধ্যে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ঘটনাস্থলে দেখা গেছে, শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের বেরিকেড ভেঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হলে মাঝপথে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা পিছনে ফিরতে বাধ্য হয়। পরবর্তীতে আবার প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হলে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলমান থাকে।
শিক্ষার্থীরা ওই রাস্তায় অবস্থান নেয়।
এ সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। দুপুর একটা ৪০ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীরা মৎস্য ভবনের সামনে পৌঁছলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা লাঠি, ইট ও জুতা নিক্ষেপ করতে শুরু করলে ১টা ৫০ মিনিটে পুলিশ জলকামান ব্যবহার করে।
পরবর্তীতে পরিস্থিতি আরো উত্তপ্ত হলে জল কামান ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি কাদানি গ্যাস নিক্ষেপ করে। পরে শিক্ষার্থীরা পিছু হটলেও ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন।
আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের এই হামলায় ৫ থেকে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। একাধিকবার সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তা ছেড়ে দিয়ে শাহবাগের বারডেম হাসপাতালের সামনে অবস্থান নেয়।
দুপুর ২টা ১০ মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সাউন্ড গ্রেনেড, জল কামান ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ এক ফেসবুক পোস্টে বলেন, ১টা পর্যন্ত সময় দেওয়া হলো, কোনো আপডেট নাই। পোলাপান যমুনা অভিমুখে গেলো, পুলিশের কোনো ব্যারিকেড নাই। পুলিশ দূর থেকে এসে থামানোর চেষ্টা না করে দৌড়াচ্ছে। একজনের গলা টিপে ধরল। আমরা স্টুডেন্টরা কয়েকজন মিলে থামাইলাম সবাইকে। শান্ত করতেছি সবাইকে। এর মধ্যে পুলিশ হঠাৎ পোলাপান শান্ত হওয়ার পরে পুলিশ এসে হামলা করল। সমানে লাঠিপেটা আর সাউন্ড গ্রেনেড। বার বার বললাম, আমরা পোলাপানকে পেছায়ে নিয়ে যাচ্ছি, উল্টো আমাদেরও মারল। রক্তাক্ত করল। এখনো হামলা করে যাচ্ছে আমাদের ওপর।
শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
