বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫০৮

বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের কার্যনির্বাহী পরিষদ গঠন

স্টাফ রিপোর্টারঃ

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০  

সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে সভাপতি এবং আটাবের সচিব এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. ইমরানকে মহাসচিব করে ৩৩ সদস্যের 'বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম' এর কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। 

গত শুক্রবার রাজধানীর অফিসার্স ক্লাবে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক সচিব কেএম মোজাম্মেল হক, নৌ-পরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এবং পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী; যুগ্ম-মহাসচিব আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের সাবেক পরিচালক ও যুগ্মসচিব কামাল উদ্দিন, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সত্যজিত কর্মকার এবং বাংলাদেশ কাস্টমস্‌ এর কমিশনার মো. বেলাল হোসেন; কোষাধ্যক্ষ আবাসন অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক মো. আব্দুর রব ভূঁইয়া, সাংগঠনিক সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম-সাংগঠনিক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এবং আবাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নূর উদ্দিন আহমদ; সমাজকল্যাণ সচিব সংসদ সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম, প্রকাশনা সচিব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের, সংস্কৃতি ও ক্রীড়া সচিব ইআরডি'র উপসচিব বেগম আজিজুন নাহার, প্রচার সচিব তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন, দপ্তর সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. মোছলেহ উদ্দিন।

এছাড়া সদস্য হলেন- বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, এসআরআইডিএ'র চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, যুগ্ম-সচিব মো. আনোয়ার হোসেন, আয়কর কমিশনার ইকবাল হোসেন, জেলা ও দায়রা জজ একিউএম নাসির উদ্দিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা তারেক ইকবাল, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানা, প্রধামন্ত্রীর কার্যালয়ের পরিচালক জসিম উদ্দিন হায়দার, পুলিশ স্টাফ কলেজের পরিচালক মোহাম্মদ শাহজাহান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. আবুল কালাম মো. মনজুরুল আলম, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টার একান্ত সচিব মোক্তাদির আজিজ, ডিএমপির এডিসি ফজলুর রহমান, দুদকের পরিচালক মো. নাসির উদ্দিন, এনএসআই'র অতিরিক্ত পরিচালক মনসুর আহমেদ এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন।

এই বিভাগের আরো খবর