বার্ষিক সাধারণ সভা করল বিআইজেএফ
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪
সদস্যদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দেশের তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী সাংবাদিকদের নিবন্ধিত সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) দ্বিবার্ষিক সাধারণ সভা।
সভায় দ্বিতীয়বার নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন, কল্যাণ তহবিল কমিটি গঠন ও আগামী ডিসেম্বরে ভোটের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ২০২২-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি।
সভায় জানানো হয়, দ্রুত নির্বাচন কমিশন গঠন ও কমিশনকে সহায়তায় নির্বাহী কমিটি থেকে কমিটি গঠন করা হবে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারস্থ ভিশন ২০২১ টাওয়ারের সম্মেলন কেন্দ্রে বিআইজেএফ সভাপতি নাজনীন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি ভূঁইয়া মোহাম্মাদ ইনাম লেনিন।
বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে সদস্যদের উদ্দেশে সাধারণ সম্পাদক সাব্বিন হাসান বলেন, কোষাধ্যক্ষের পদকে সক্রিয়, কার্যকর ও দৃশ্যমান করার মাধ্যমে সাধারণ সদস্যদের কাছে আর্থিক স্বচ্ছতার বিষয়টি সুস্পষ্ট করার সঙ্গে নিয়মিত কার্যক্রম সম্পাদনের সদস্যদের দক্ষতা উন্নয়ন, ইন্ডাস্ট্রির ইনক্লুশনে বর্তমান কার্যনির্বাহী কমিটি সচেষ্ট ছিল। নির্বাহী কমিটির নিয়মিত মাসিক সভা, বৈঠকের সিদ্ধান্ত নথিভুক্ত, আর্থিক বিষয়ে স্বচ্ছতা, সদস্যপদ প্রদানে সংগঠনের গঠনতন্ত্রের সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণসহ সাংগঠনিক কার্যক্রমকে অংশগ্রহণমূলক করা হয়েছে।
সাব্বিন হাসান উল্লেখ করেন, প্রথমবার দেশে ই-বর্জ্য দিবস পালন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন ও পরিবর্তনবিষয়ক সংসদীয় আয়োজনে অংশীজন হয়ে মত প্রকাশের মতো জাতীয় ইস্যুতে অংশগ্রহণ, সমস্যায় সহযোগী হয়ে সদস্যদের জন্য প্রতিবাদ, বন্যার্তদের পাশে দাঁড়ানো ছাড়াও সদস্যদের দক্ষতা উন্নয়নে নেওয়া প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। দেশে প্রতিকূল পরিস্থিতির কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
সাধারণ সদস্যদের উদ্দেশে (জুলাই-২০২৩ থেকে জুন-২০২৪) অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করে উত্থাপিত প্রশ্নোত্তর করেন কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম। বর্তমান কমিটি আর্থিক লেনদেনে শতকরা ৯০ শতাংশ কার্যক্রম ব্যাংকের মাধ্যমে সম্পাদন করা, সব ধরনের হিসাব-নিকাশ যথাযথ প্রক্রিয়ায় লিপিবদ্ধ করা ও আর্থিক লেনদেনের প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি সংরক্ষিত আছে বলে কোষাধ্যক্ষ অবহিত করেন।
সভায় যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরমান, প্রকাশনা ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য ইমদাদুল হক ও এনামুল হকসহ সংগঠনদের দুই-তৃতীয়াংশ সদস্য অংশ নিয়েছেন। সদস্যদের কণ্ঠভোটে উত্থাপিত আর্থিক প্রতিবেদন, কল্যাণ তহবিল কমিটি ও নিরীক্ষাকারী প্রতিষ্ঠানের নাম সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
বিবিধ আলোচ্যসূচিতে সংগঠনের কিছু বিষয়সহ অনুষ্ঠেয় নির্বাচন বিষয়ে উন্মুক্ত মত প্রকাশ করেন সদস্যরা। সংগঠনের স্বার্থ সংক্রান্ত কয়েকটি বিষয়ে সভায় আলোচনা হয়। সংগঠনের গঠনতন্ত্রের নিয়ম অনুসারে যারা নিয়মিতভাবে তথ্যপ্রযুক্তি বিটে সাংবাদিকতা করছেন, এমন সাংবাদিকদের সদস্যপদ দেওয়া, সংগঠনের গতিশীলতা বাড়াতে উপ-কমিটি গঠন করে তাদের সক্রিয় করা, সদস্যদের সাংবাদিকতার মানোন্নয়নে সংশ্লিষ্ট বিষয়ে সময়োপযোগী বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা, দুই বছরের শুরুতেই পুরো মেয়াদের সব কার্যক্রমের কর্মসূচির পরিকল্পনা করা, বর্তমান নির্বাহী কমিটি আর্থিক লেনদেনে যে স্বচ্ছতা দেখিয়েছে তার ধারাবাহিকতা রক্ষায় গঠনমূলক মতামত দেন সদস্যরা।
সভাপতি নাজনীন নাহার বলেন, ২০২২ সালে শতভাগ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর মূল লক্ষ্য ছিল স্বচ্ছতা, জবাবদিহিতা, সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক চর্চা ও সদস্যদের মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা। সদস্য কল্যাণে কাজ করা। দুই বছরে চেষ্টা করেছি আর্থিক বিষয়কে যথাযথ নিয়মতান্ত্রিক ও সাংবিধানিকভাবে পরিচালনা করার। সদস্যপদ প্রদান থেকে শুরু করে সব সাংগঠনিক সিদ্ধান্তে সংবিধানকে ও কার্যনির্বাহী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতকে গুরুত্ব দিয়েছি। সব বিষয়ে সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাংগঠনিক ফেসবুক পেজ ছিল নিয়ন্ত্রণমুক্ত। জবাবদিহিতা নিশ্চিতে দুবছরে দুটি বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সব উদ্যোগে সদস্যদের উল্লেখযোগ্য অংশগ্রহণ অনুপ্রেরণা জুগিয়েছে।
সভাপতি বলেন, সদস্যদের আন্তরিক সহযোগিতায় ২১ বছরের সংগঠনের প্রথমবার কল্যাণ তহবিল গঠন করেছি। কমিটি চেষ্টা করেছে সাংগঠনিকভাবে গণতান্ত্রিক চর্চাকে সক্রিয় রাখতে। প্রত্যাশা করছি, আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। নির্বাহী কমিটির প্রতিটি পদ ও সদস্যকে সক্রিয় ও কার্যকর করাই ছিল আমাদের লক্ষ্য। বিআইজেএফকে সাংগঠনিকভাবে সুসংগঠিত ও সুদৃঢ় করতে নিরলস পরিশ্রম করেছে ইসি। ভবিষ্যতে নির্বাহী কমিটিতে যারা আসবেন, তারা এমন ধারাবাহিকতা রক্ষা করবেন বলে প্রত্যাশা রাখছি। বর্তমান কমিটির এটি শেষ আয়োজন। দ্রুতই নির্বাচন অনুষ্ঠিত হবে।
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস
- পৃথিবীর কয়েকটি আজব স্থান
- সব ধরনের রেনিটিডিন ওষুধ বিক্রি স্থগিত
- ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- গাঁজা থেকে তৈরি দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য
- কম্বলের যত্ন নিলে বেশি দিন আরামদায়ক থাকে
- বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়
- নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
- আজ আন্তর্জাতিক ক্যাপস লক ডে
- তাহলে কি ভাঙছে মেননের ওয়াকার্স পার্টি ?
- বাহরাইনে নানা আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- জমানো টাকা ফেরতের দাবিতে আজও থানার সামনে ভুক্তভোগীরা
- দেশে এখন কোটিপতি সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৭৫৬ জন
- মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
- ভিভোর দুই স্মার্টফোন
