বাংলালিংকের ২ হাজার টাওয়ার কিনল সামিট
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩
বাংলালিংকের দুই হাজার টাওয়ারের মালিকানা যাচ্ছে সামিট গ্রুপের মালিকানাধীন সামিট টাওয়ার্স লিমিটেডের হাতে। গতকাল প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
এই চুক্তির আওতায়, সামিট টাওয়ার্সকে বাংলালিংকের দুই হাজার টাওয়ারের মালিকানা হস্তান্তর করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে বড় টাওয়ার অপারেটরগুলোর মধ্যে স্থান করে নেবে ও বাংলালিংককে দীর্ঘমেয়াদি সেবা প্রদান করবে।
বাংলাদেশ সরকার ও বিটিআরসি ২০১৮ সালে টাওয়ার শেয়ারিং নীতিমালা প্রণয়ন করে। এর লক্ষ্য ছিল টেলিকম খাতে অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। বাংলালিংক এ দেশের সর্বপ্রথম অপারেটর যারা এই গাইডলাইনটির সম্ভাবনা উপলব্ধি করে সামিটের সাথে পার্টনারশিপ করেছে।
বাংলালিংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে— সামিট টাওয়ার্সের সাথে কৌশলগত এই যৌথ উদ্যোগ বাংলালিংকের জন্য বিশেষ একটি পদক্ষেপ। এটি বাংলালিংকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর পাশাপাশি উন্নত ও পরিবেশবান্ধব সেবা নিশ্চিত করবে।
চুক্তির বিষয়ে বাংলালিংকের সত্ত্বাধিকারী কোম্পানি ভিওনের সিইও কান তেরজিওগ্লু বলেন, আমাদের বিভিন্ন মার্কেটে ভিওনের অপারেটরগুলো ডিজিটাল অপারেটরে রূপান্তরিত হচ্ছে এবং অবকাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত করছে। আজকের এই চুক্তিটি বিশেষ এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। শুধুমাত্র বাংলালিংকের জন্য নয়, সমগ্র দেশে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে চুক্তিটি গুরুত্বপূর্ণ। এর ফলে ডিজিটাল অপারেটর হিসাবে আমরা বাংলালিংকের মূল সেবাগুলোর ওপর মনোযোগ দিয়ে বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক খাতের বিভিন্ন গ্রাহক চাহিদা পূরণ করে যেতে পারব।
বাংলালিংক-এর সিইও এরিক অস বলেন, বাংলালিংক সাফল্যের সাথে দেশজুড়ে বিস্তৃত ডিজিটাল অপারেটর হিসাবে এগিয়ে চলেছে। এর উন্নত ফোরজি সংযোগ এবং সেরা ডিজিটাল সেবা যেমন টফি ও মাইবিএল আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। সামিট টাওয়ারের সাথে এই চুক্তি আমাদের ডিজিটাল সেবার ওপর আরও গুরুত্ব দিতে সাহায্য করবে। এ ছাড়াও এটি দেশজুড়ে ডিজিটাল বৈষম্য দূরীকরণ ও দেশের জনসাধারণকে উন্নত সেবা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ার্স লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান বলেন, এই কৌশলগত চুক্তিটির মাধ্যমে বাংলালিংক ও দেশের সবচেয়ে বড় ইনটিগ্রেটেড টেলিকমিউনিকেশনস কোম্পানি সামিটের মধ্যে আরও বিস্তৃত সহযোগিতার সূচনা হলো। ভবিষ্যতে আমাদের একসাথে এগিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি যে, ভিওনের সহায়তায় এই যৌথ উদ্যোগ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে। আমাদের পারস্পরিক সম্পর্ক এই অঞ্চলে অনন্য উদাহরণও সৃষ্টি করবে। বাংলালিংকের সাথে আমরা এভাবে কাজ চালিয়ে যেতে চাই।
সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. আরিফ আল ইসলাম বলেন, এই চুক্তির মাধ্যমে সামিট টাওয়ার্স একটি অন্যতম টাওয়ার অপারেটর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। যাত্রা শুরু করার প্রথম ৫ বছরের মধ্যে আমাদের কোম্পানির টাওয়ারের সংখ্যা প্রায় ৪,৫০০-তে পৌঁছেছে। মানসম্মত সেবা দিয়ে গ্রাহক সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আন্তর্জাতিক মানের প্রযুক্তি নিয়ে আসার পাশাপাশি আমরা উত্সাহী কর্মীদের প্রাধান্য দিয়ে থাকি। বাংলালিংকের সাথে সম্পর্ককে আমরা আরও দৃঢ় করতে আগ্রহী।
সামিট কমিউনিকেশনস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ফাদিয়া খান এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস
- পৃথিবীর কয়েকটি আজব স্থান
- সব ধরনের রেনিটিডিন ওষুধ বিক্রি স্থগিত
- ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- গাঁজা থেকে তৈরি দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য
- কম্বলের যত্ন নিলে বেশি দিন আরামদায়ক থাকে
- বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়
- নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
- আজ আন্তর্জাতিক ক্যাপস লক ডে
- তাহলে কি ভাঙছে মেননের ওয়াকার্স পার্টি ?
- বাহরাইনে নানা আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- জমানো টাকা ফেরতের দাবিতে আজও থানার সামনে ভুক্তভোগীরা
- দেশে এখন কোটিপতি সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৭৫৬ জন
- মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
- ভিভোর দুই স্মার্টফোন
