বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৬

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০  

শরীয়তপুরে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জামাত-শিবির মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

আজ ৬ডিসেম্বর২০২০ রবিবার বেলা ১১টার  দিকে কুষ্টিয়ায় জামাত-শিবির ও মৌলবাদী গোষ্ঠীরা বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শরীয়তপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগ থানা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ বঙ্গবন্ধু সৈনিক লীগ কলেজ শাখা ছাত্রলীগ জেলা ছাত্রলীগ সকল নেতাকর্মীরা   একযোগে একসাথে শরীয়তপুর সদর আওয়ামী লীগ পার্টি অফিস থেকে মিছিলটি বের হয়ে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় শেষ করে ওই ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন। ওই বিক্ষোভ সমাবেশে শীর্ষ নেতারা তাদের বক্তব্য বলেন এই বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দেশ সবুজ শ্যামল বাংলাদেশকে বিশ্বের কাছে ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার তার নিজ হাতে গড়া এই বাংলাদেশের উন্নয়ন কে বাধাগ্রস্থ করার জন্য বিশ্বের কাছে ভাবমূর্তি নষ্ট করার জন্য পাকিস্তানি ঘাতক-দালালরা জামাত-শিবির মৌলবাদী গোষ্ঠীরা শত্রূ হিসাবে লেগে আছে। নেতারা আরও বলেন আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক হয়ে থাকি তাহলে পাকিস্তানি দোষর দালালদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র কুচিন্তা ও কু মতলব কখনো সফল হতে দিব না।

এই বিভাগের আরো খবর