প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত রূপকল্পের অপেক্ষায় জাতি : এবি পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪
জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে যে রূপকল্পের কথা বলা হয়েছে তা যথাসম্ভব দ্রুত জাতির সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। পাশাপাশি প্রশাসনের সর্বস্তরে যে শ্লথগতি তা দুর করে অবিলম্বে সরকারের কার্যক্রমকে গতিশীল করারও আহ্বান জানিয়েছি দলটি।
সোমবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্যে এ আহ্বান করেন দলটির নেতৃবৃন্দ।
দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, কিছুটা বিলম্বে হলেও জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার প্রদত্ত ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে এবি পার্টি। বর্তমান সরকার একটি ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে। যা অতীতের সকল ধরনের সরকারের চেয়ে ভিন্নতর। আওয়ামী ফ্যাসিবাদ দেশকে সামগ্রিকভাবে ধ্বংসস্তূপে পরিণত করার কারণে এই সরকারের উপর যে দায় দায়িত্ব এসেছে তা খুবই চ্যালেঞ্জিং। রাষ্ট্র মেরামত ও সংস্কার নিয়ে ছাত্র জনতার দেখা স্বপ্ন যদি বাস্তবায়ন করা না যায় তাহলে জাতি আমাদের কখনও ক্ষমা করবে না।
একদিকে ভয়াবহ বন্যার ক্ষতি, সমন্বিত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সমন্বয়ের অভাব, অন্যদিকে প্রতিদিনই নিত্য নতুন দাবি নিয়ে বিভিন্ন রকমের রহস্যজনক সহিংস আন্দোলনের বিষয়টি খুবই উদ্বেগজনক। মনে হচ্ছে সরকারকে বিব্রত ও ব্যর্থ করার জন্য পর্দার অন্তরালে গভীর ষড়যন্ত্র চলছে। এবি পার্টি মনে করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সমন্বয় না থাকলে গভীর সংকট সৃষ্টি হতে পারে।
বক্তারা প্রধান উপদেষ্টাকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর আহ্বান জানান। প্রধান উপদেষ্টার ভাষণে যে রূপকল্পের কথা বলা হয়েছে তা যথাসম্ভব দ্রুত জাতির সামনে উপস্থাপনের আহ্বান জানিয়ে এবি পার্টির নেতারা বলেন, প্রশাসনের সর্বস্তরে যে শ্লথগতি তা অবিলম্বে দুর করতে হবে। পুলিশ, বিচারাঙ্গণ ও বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রের দায়িত্বশীল পদসমূহে যোগ্য লোকদের পদায়ন করে সরকারের কার্যক্রমকে গতিশীল না করলে মানুষের মাঝে হতাশা ও অনাস্থার পরিবেশ তৈরি হতে পারে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা একটি ভিশনারী বক্তব্য দিয়েছেন, আমরা আশা করি রাজনৈতিক দল গুলোর সঙ্গে সমন্বয় করে তিনি বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করবেন।
তাজুল ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন, সংস্থা বা প্রতিষ্ঠান তাদের দাবি নিয়ে আন্দোলন করছে। আপনারা আন্দোলন করেন কোনো সমস্যা নাই, কিন্তু শত শত জীবনের বিনিময়ে আমরা যে স্বৈরাচারকে হটিয়ে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেছি, তাদেরকে বিব্রত করে বা ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ভূলুণ্ঠিত করে প্রতি বিপ্লবের কোনও ষড়যন্ত্র করার চেষ্টা যদি কেউ করে তাহলে সেটা আমরা ভালোভাবে নেব না। ইতোমধ্যেই পল্লীবিদ্যুতের কর্মচারীরা তাদের দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন। তারা সাট ডাউনের হুমকি দিয়েছেন। সরকারকে আমরা বলবো সতর্ক পদক্ষেপ গ্রহণ করুন।
আন্দোলনকারীদের উদ্দেশে বলবো আপনারা গণতান্ত্রিক পন্থায় দাবি দাওয়া করেন, কিন্তু পতিত স্বৈরাচারের লক্ষ্য বাস্তবায়নের হাতিয়ার হওয়ার চেষ্টা করবেন না। ছাত্র-জনতা এখনো মাঠে আছে, আমাদের লক্ষ্য অর্জনের আগ পর্যন্ত মাঠে থাকবো ইনশাআল্লাহ। কোনও ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, সরকার উদারতার পরিচয় দিয়েছে। তারা কাজ করার চেষ্টা করছেন। আমরা সমর্থন করছি। আশা করি তারা বন্যার্তদের পুনর্বাসনে যথাযথ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় কমিটির সদস্য লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
