পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গড়ে ওঠা ঐক্য মজবুত রাখতে হবে: মামুনুল
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪
পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সবার গড়ে ওঠা রাজপথের ঐক্য আরও মজবুত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।
তিনি বলেছেন, আমি উদাত্ত আহ্বান জানাব—শেখ হাসিনাসহ পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সবার গড়ে উঠা রাজপথের ঐক্য আরও শক্ত ও মজবুত রাখতে হবে।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এ কথা বলেন। শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে এ সমাবেশের আয়োজন করা হয়।
শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে মাওলানা মামুনুল হক বলেন, ১৫ বছরে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশের জনগণের স্বার্থের প্রতি একচুল পরিমাণ ভ্রক্ষেপ করেনি। বরং তারা তাদের হিন্দুত্ববাদকে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য শেখ হাসিনাকে তাদের সেবাদাসী হিসেবে নিয়োগ দিয়েছিল।
‘সেই সেবাদাসীকে (শেখ হাসিনা) ক্ষমতার মসনদে রাখার জন্য সব কূটনৈতিক সভ্যতা বর্জন করে ভারত। একইসঙ্গে কূটনৈতিক সৌজন্যতাকে রক্ষা না করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের প্রতিটি চেষ্টাকে নস্যাৎ করার জন্য ভারত অব্যাহতভাবে চক্রান্ত চালিয়ে গেছে। এখনো ভারত বাংলাদেশের বিরোধিতার মিশন থামায়নি এবং ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসেনি। ’
তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী দুঃশাসন যেটা, বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে তারা বাংলাদেশকে শাসন করেনি, তারা দেশের কল্যাণে ও স্বার্থে শাসন করেনি। তারা আরেকটি দেশের স্বার্থে বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। এ ক্ষেত্রে আমি ওই দেশ ভারতের নাম উল্লেখ করি।
মামুনুল হক বলেন, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনা ও তার সব দোসরকে ভারত নিজের পক্ষে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়েই ক্ষ্যান্ত হয়নি, তাদের আবার বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। সেখানে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ইতোমধ্যে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আপনারা সেই গ্রেপ্তারি পরোয়ানাকে কার্যকর করুন।
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে স্বৈরাচার শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন শত শত ছাত্র ও তৌহিদী জনতা। যাদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমি শেখ হাসিনা ও তার দোসরদের কঠোর শাস্তির দাবি জানাই।
মামুনুল হক বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা নয়, আসলে তার বিরুদ্ধে কয়েক হাজার হত্যা মামলা হওয়া উচিত। সে বাংলাদেশে অনেক গণহত্যা চালিয়েছে। সামরিক আইনে শেখ হাসিনার বিচার হওয়া উচিৎ। দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করে সেনাবাহিনী ও বিডিআরকে মুখোমুখি দাঁড় করিয়ে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিৎ।
তিনি বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে নবীপ্রেমিক জনতাকে হত্যা করার জন্য তার বিরুদ্ধে গণহত্যার মামলা করতে হবে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা জোর দাবি জানাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাপলা চত্বরের গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে মামুনুল হক বলেন, ধারাবাহিক রক্তের সিঁড়ি বেয়ে আজ বাংলার ছাত্র-জনতা যে বিজয় ছিনিয়ে এনেছে, বাংলাদেশের মানুষ এখন মুক্ত এবং স্বাধীনভাবে কথা বলতে পারে। বাংলাদেশের মানুষ আজ স্বাধীনতা উদযাপন করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মের মানুষ, প্রতিটি জনগষ্ঠেী নিজ নিজ অঙ্গনে নিজেদের ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা উপভোগ করছে।
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হুসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ, ফয়সাল আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা ছানা উল্লাহ কাসেমী।
আরও বক্তব্য দেন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকি, সহ-সভাপতি মাহমুদ উল্লাহ খান, আবুল বাসার প্রমুখ। সমাবেশে সংগঠনের জেলা ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
