নির্বাচন-সংস্কার নিয়ে দুই মেরুতে বিএনপি-জামায়াত
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪
বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচন ও সংস্কার নিয়ে দুই মেরুতে অবস্থান নিয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচিত সরকার ছাড়া সংস্কার গ্রহণযোগ্য হবে না।
আর অন্যদিকে জামায়াত বলছে, সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এ নিয়ে দল দুটির মধ্যে ‘অদৃশ্য দ্বন্দ্ব’ দেখা দিয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হন দীর্ঘ দেড় দশক ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। এরপরই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের দুই মাস পার হলেও এখনো সংস্কার বা নির্বাচনের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল বিএনপি ও জামায়াত।
গত দুই মাসে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দফা বৈঠক করেন মুহাম্মদ ইউনূস। এসব বৈঠকে বিএনপি ও জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব ও রোডম্যাপ দেয়।
তবে এরইমধ্যে বিএনপির পক্ষ থেকে দলটির শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতারা বিভিন্ন সভা-সমাবেশ ও সেমিনারে বলে আসছেন, নির্বাচিত সরকার ছাড়া সংস্কার গ্রহণযোগ্য হবে না। এ জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি করে আসছেন তারা।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের কাছে ‘গুরুত্ব’ পাওয়া দেশের বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল জামায়াত বলে আসছে, বর্তমান সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেওয়া হবে। যেসব সংস্কারের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন, সেসব যদি না করা হয়, তবে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
এদিকে রাষ্ট্র সংস্কারের জন্য জামায়াতের পক্ষ থেকে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। রাষ্ট্র সংস্কারের বিষয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে কমিটি গঠন করা হলেও এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, দ্রুতই প্রস্তাবনা দেওয়া হবে।
বৈঠকে বিএনপি দ্রুত জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ দেওয়ার দাবি জানালেও জামায়াত আগে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের ওপর জোর দিয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য দ্রুত রোডম্যাপ দেওয়ার কথা বলেছি। এ ছাড়া আমরা নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করার দাবি জানিয়েছি।
তিনি আরও জানান, গুম-খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং নির্বাচনী দায়িত্ব পালনকারী বিতর্কিত কমিশনারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে রায় দেওয়া সাবেক বিচারপতি খায়রুল হকের বিচারের দাবিও তুলে ধরেছে বিএনপি।
অন্যদিকে জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নিজেদের দুই ধাপের রোডম্যাপের কথা তুলে ধরে। দলটির আমির শফিকুর রহমান বলেন, প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, আর দ্বিতীয়টি নির্বাচনের। সফল সংস্কারের পরই নির্বাচন সুষ্ঠু হতে পারে বলে আমরা মনে করি।
এদিকে, বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এতে ৪১টি প্রস্তাবের মধ্যে ১০টি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়।
এ নিয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলানিউজকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির পক্ষ থেকে ২০২২ সালে রাষ্ট্র সংস্কারের ২৭ দফা প্রস্তাব দেওয়া হয়। পরে তা ৩১ দফায় উন্নীত হয়। আজকে দেওয়া এসব প্রস্তাব বিএনপি আগে ঘোষণা করেছে।
জামায়াতের দেওয়া প্রস্তাবনায় বিএনপির সেসব প্রস্তাবকেই সমর্থন জানানো হয়েছে বলে মনে করেন তিনি।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
