নিবন্ধনের প্রথম দিনই ভোগান্তি, চট্টগ্রামে সুরক্ষা ওয়েবসাইট অচল
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ জুলাই ২০২১
করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৭ জুলাই) চালু করা হয়েছে টিকা পাওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়ার ওয়েবসাইট ‘সুরক্ষা’। ওয়েবসাইট চালুর প্রথম দিনই সার্ভারে জটিলতা দেখা দিয়েছে। ফলে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন।
অনেকে বলছেন, ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা করার পরও সুরক্ষা ওয়েবসাইট (www.surokkha.gov.bd)-এ প্রবেশ করতে পারছেন না। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরও স্বীকার করেছে।
সংস্থাটি থেকে জানানো হয়েছে, শুরুর দিকে একসঙ্গে অনেক মানুষ নিবন্ধন করার জন্য চেষ্টা করছে বিধায় এই জটিলতা তৈরি হয়েছে। সমস্যাটি সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে। শুরুর দিকে একটু চাপ থাকবেই। তবে ধীরে ধীরে জটিলতা দূর হবে।
মো. সজীব বলেন, সকালে কয়েকবার সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশের জন্য চেষ্টা করেছি, কিন্তু প্রবেশ করতে পারিনি। টিকার জন্য নিবন্ধন করতে পারলে একটু স্বস্তি লাগতো।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, প্রথম দফায় ১২ লাখ নিবন্ধিত মানুষ যারা এর আগে এক ডোজও টিকা পাননি এবং নতুন করে নিবন্ধন করেছেন যারা তারা আগামী সপ্তাহের শুরুতেই টিকাকেন্দ্রের নামসহ ফোনে এসএমএস পাবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম জানিয়েছেন, বিশাল পরিসরে গণটিকার নিবন্ধন শুরু হয়েছে। প্রথম দিকে একসঙ্গে অনেক মানুষ নিবন্ধনের চেষ্টা করলে একটু জটিলতা হয়। আমাদের বিশ্বাস- প্রাথমিকভাবে এই চাপ থাকলেও ধীরে ধীরে চাপ কমবে। এছাড়া আমরা এই জটিলতা সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছি।
এদিকে চট্টগ্রামে করোনার টিকা নিবন্ধনের ‘সুরক্ষা’র ওয়েবসাইটে প্রবেশ করতে না পারায় চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন টিকা গ্রহণ করতে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে চমেক টিকাদান কেন্দ্রে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন সকাল থেকে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে টিকা নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।
একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, টিকা দেয়ার জন্য নিবন্ধন করে প্রমাণপত্র সঙ্গে নিয়ে এসেছি। এরপরও আমাদের নিবন্ধন যাচাইয়ের কথা বলা হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার জানিয়েছেন, সার্ভারে জটিলতা হওয়ায় শিক্ষার্থীদের টিকা দিতে সাময়িক অসুবিধা হচ্ছে। যেহেতু আমরা সার্ভার নিয়ন্ত্রণ করি না তাই সার্ভার স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই।
টিকার জন্য নিবন্ধন করতে পারবেন যারা : এবার করোনা রোধে টিকা গ্রহণের জন্য করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধা, নির্বাচিত প্রতিনিধি, সিটি করপোরেশন ও পৌরসভার কর্মকর্তারা, সব ধর্মের প্রতিনিধি, মৃতদেহ সৎকারকাজে নিয়োজিত কর্মীরা, বিদ্যুৎ, গ্যাস, পানি, নিষ্কাশন ও ফায়ার সার্ভিসের প্রথম সারির কর্মকর্তা, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, নৌবন্দর, স্থলবন্দরের কর্মচারীরা, সামরিক বাহিনীর সদস্য, জেলা-উপজেলায় জরুরি কাজে নিয়োজিত সরকারি কর্মচারী, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী, জাতীয় দলের খেলোয়াড়, চিকিৎসা-সংশ্লিষ্ট বিভাগের ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রছাত্রী, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী, অনুমোদিত সরকারি-বেসরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত অপরিহার্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিবন্ধন করতে পারবেন।
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা
- লেবাননে ভবন ধসে নিহত ৯
- নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
- নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে জেন-জি ভোট
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- দেড় বছরে প্রতিশ্রুতি পূরণ হয়নি: ইউনূসের ঘোষণার পরও জনসমক্ষে আসেনি
- নির্বাচনের ৩ দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া প্রায় ২৪ হাজার প্রত্যাহারের সুপারিশ
- নির্বাচনী ছুটি ও শিল্পাঞ্চলের কর্মদিবস নিয়ে নতুন সিদ্ধান্ত
- আজগরা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে
- গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব
- নির্বাচনের আগে মার্কিন চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজগরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ
- ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না: হাসনাত
- এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- মৌলভীবাজারে ৬টি এয়ারগান উদ্ধার
- নির্ধারিত সময়েই ভোট: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ইসির
- বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
