নতুন শিক্ষাক্রমের পাঠ্যবই: শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ জরুরি
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২
শিক্ষার মান বৃদ্ধির উদ্দেশ্যেই শিক্ষাক্রম বা শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হয়। তবে শিক্ষার্থীদের নতুন পদ্ধতিতে অভ্যস্ত করার জন্য যেসব শিক্ষকের প্রয়োজন হয়, তাদেরও নতুন পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা থাকা চাই। এবার নতুন বছরের শুরুতেই প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে যে পাঠ্যবই পড়ানো শুরু হবে, তা রচিত হয়েছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। পর্যায়ক্রমে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত এ শিক্ষাক্রমের বাস্তবায়ন হবে। নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে মূল্যায়ন ও সামষ্টিক পরীক্ষা উভয়ই থাকবে। এখনকার মতো নবম-দশম শ্রেণির লেখাপড়ার ওপর এসএসসি পরীক্ষা হবে না। কেবল দশম শ্রেণির পাঠের ওপর এসএসসি হবে। এইচএসসি পরীক্ষাও একাদশ-দ্বাদশ শ্রেণির লেখাপড়ার ওপর হবে না। একাদশ ও দ্বাদশে দুটি পাবলিক পরীক্ষা হবে এবং এ দুইয়ের ভিত্তিতে দেওয়া হবে শিক্ষার্থীদের ফল। অর্থাৎ অতীতের শিক্ষণ, শিখন ও মূল্যায়ন পদ্ধতির সঙ্গে মিল নেই নতুন পদ্ধতির।
প্রশ্ন হলো, নতুন এই শিক্ষাক্রমের ওপর রচিত পাঠ্যবই অনুযায়ী শিক্ষা প্রদানে শিক্ষকরা কতটা প্রস্তুত? প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন বছর সমাগত হলেও শিক্ষকদের এ সংক্রান্ত প্রশিক্ষণ পর্যাপ্ত নয়, বলা যায়-নামমাত্র। কারণ, পৌনে ২ লাখ শিক্ষককে অনলাইনে এক ঘণ্টার ‘ওরিয়েন্টেশন’ দেওয়া শুরু হলেও সার্ভার জটিলতার কারণে এটি শেষ করতে পেরেছেন মাত্র ৭৫ হাজারের মতো শিক্ষক। এরপর শিক্ষকদের ছয় ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে উপজেলা পর্যায়ে। এটুকু প্রশিক্ষণ নিয়ে শিক্ষকদের পক্ষে একেবারেই নতুন ‘অভিজ্ঞতাভিত্তিক শিক্ষাক্রম ও পাঠ্যবই’ কতটা সফলতার সঙ্গে পাঠদান সম্ভব হবে, সেটা এক বড় প্রশ্ন।
আমাদের অভিজ্ঞতা হলো, ২০০৮ সালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যে সৃজনশীল পদ্ধতি প্রবর্তন করা হয়েছিল, আজ ১৪ বছর পরও শিক্ষকদের একটি বড় অংশ তা বোঝে না। সংশয়ের জায়গাটি এখানেই। তাই নতুন পদ্ধতি ও নতুন পাঠ্যবই অনুযায়ী শিক্ষা প্রদান সম্পর্কে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার বিকল্প নেই। শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের পদ্ধতি নিয়ে ইতঃপূর্বে নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এক পদ্ধতি চালুর কিছুদিন পর অন্য পদ্ধতি আনা হয়েছে। এভাবে শিক্ষার্থীরা একধরনের ‘গিনিপিগে’ পরিণত হয়েছে। এর মাশুল দিতে হচ্ছে তাদের। তাই নতুন যে কোনো পদ্ধতি চালুর আগে সেই পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের সম্যক প্রশিক্ষণ ও জ্ঞানদান করা প্রয়োজন। সরকার সেদিকে দৃষ্টি দেবে, এটাই কাম্য।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস
- পৃথিবীর কয়েকটি আজব স্থান
- সব ধরনের রেনিটিডিন ওষুধ বিক্রি স্থগিত
- ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- গাঁজা থেকে তৈরি দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য
- কম্বলের যত্ন নিলে বেশি দিন আরামদায়ক থাকে
- বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়
- নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
- আজ আন্তর্জাতিক ক্যাপস লক ডে
- তাহলে কি ভাঙছে মেননের ওয়াকার্স পার্টি ?
- বাহরাইনে নানা আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- জমানো টাকা ফেরতের দাবিতে আজও থানার সামনে ভুক্তভোগীরা
- দেশে এখন কোটিপতি সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৭৫৬ জন
- মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
- ভিভোর দুই স্মার্টফোন
