বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৪

নওগাঁয় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০  

নওগাঁর মান্দায় ঠ্রাকের ধাক্কায় এক যুবক নিহত এবং এ ঘটনায় আরও অন্তত ২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান। নিহত মশিউর রহমান (২৩) নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের পাড়ইল গ্রামের সাইফুদ্দিনের ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।  স্থানীয়দের বরাতে ওসি বলেন, “নওগাঁর নিয়ামতপুর থেকে খড় নিয়ে একটি ট্রলি রাজশাহীর মোহনপুরে যাচ্ছিল। পথে পেছন থেকে  ট্রাকের ধাক্কায় ঠ্রলিটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। “এ সময় ট্রলিতে থাকা তিনজনের মধ্যে মশিউর ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে পুলিশ।” এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
 

এই বিভাগের আরো খবর