ধর্ষণের অভিযোগে দুপুরে গ্রেপ্তার, সন্ধ্যায় দেড় লাখে দফারফা
স্টাফ রিপোর্টার, কবির হোসেন (শান্ত)
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১
ফুফাতো বোনকে ধর্ষণের অভিযোগে মামাতো ভাইকে গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর থানায় বসে রফাদফার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সালিশে ১ লক্ষ ৪০ হাজার টাকা রায় করে ভূক্তভোগীকে ৮০ হাজার টাকা দিয়ে বাকি ৬০ হাজার টাকা থানার খরচ বাবদ রেখে দেওয়ার অভিযোগ ওঠেছে।
শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর থানায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহিন(২৫) বাহরাইন প্রবাসী। সে উপজেলার সদর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামের নূরু মিয়ার ছেলে।
এদিকে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশের ভাবমূর্তি নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যার আলোচনা ও সমালোচনা এখন উপজেলা সদরের প্রতিটি চা-স্টলে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শাহিন প্রবাসে থাকাকালে দুই পরিবারের সম্মতিতে মামাতো বোনের সাথে বিয়ে ঠিক করেন। চলতি বছরের আগষ্ট মাসের ১৭ তারিখ শাহিন দেশে আসার পর তার মামাতো বোনকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করেন। এক পর্যায়ে তাদের দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে শাহিন পরিবারের পরামর্শে অন্যত্র বিয়ে করার কথা শুনে তার ফুফাতো বোন শারীরিক সম্পর্ক হওয়ার বিষয়টি আত্মীয়-স্বজনদের অবহিত করেন। এতেও কোন সূরাহা না হওয়ায় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হন। এরই মধ্যে গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শাহিন অন্যত্র বিয়ে করেন। বিয়ের পরদিন অভিযোগকারী পুনরায় ঘটনাটি নিস্পত্তি চেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হলে কোন কাজ না হওয়ায় শনিবার সকালে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে ওইদিন দুপুরে মুরাদনগর থানার এএসআই নুর-আজম অভিযুক্ত শাহিনকে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
অভিযোগে ৪ নম্বর আসামি অভিযুক্ত শাহিনের বোন শাহিনা আক্তার মুঠোফোনে বলেন, অভিযোগকারী আমার ফুফাতো বোন। আমার ভাই বিয়ে করেছে মাত্র ৪ দিন হয়। তার টাকা পয়সা দেখে তাকে বিপদে ফেলার জন্য গ্রামের কিছু খারাপ লোকের কুপরামর্শে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ করে। তারই জের ধরে শনিবার দুপুরে পুলিশ আমার ভাইকে ধরে নিয়ে যায়।
বর্তমানে কি অবস্থা জানতে চাইলে তিনি বলেন, রফাদফার জন্য প্রথমে থানায় ১ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়। পরবর্তীতে আরো ৩০ হাজার টাকা নেয়। আমাকে বড় স্যার বলেন, ১ লাখ ৪০ হাজার টাকা থেকে অভিযোগকারীকে ৮০ হাজার টাকা দেয়া হবে, বাকি ৬০ হাজার টাকা থানার খরচ বাবদ রাখা হয়েছে।
সালিশে উপস্থিত ইউসুফনগর গ্রামের আবুল কালাম আজাদ মাস্টার মুঠোফোনে বলেন, আমি উপস্থিত ছিলাম, তবে বিচার করিনি। দুপক্ষের উপস্থিতিতে থানায় বসে ৮০ হাজার টাকা টাকা ধার্য্য করে এক ঘণ্টার মধ্যে মেয়েকে টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।
সালিশকারী এএসআই নূর-আজম বলেন, ফুফাতো বোনকে তার মামাতো ভাই বিয়ে না করে অন্য জায়গায় বিয়ে করায় থানায় লিখিত অভিযোগ দেয় ওই মেয়ে। পরে তার অভিযোগের ভিত্তিতে মামাতো ভাই শাহিনকে থানায় নিয়ে আসি। দু’পক্ষের অনুমোতিক্রমেই ওসি স্যারের নির্দেশে সালিশ করেছি। আর সালিশে মেয়েকে ক্ষতিপূরণ বাবদ যে ৮০ হাজার টাকা ধার্য করা হয়। সেই টাকাই ছেলের পরিবারের কাছ থেকে নেওয়া হয়েছে। এর বাহিরে অতিরিক্ত কোন টাকা নেওয়া হয়নি।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান সালিশের বিষয়টি স্বীকার করে বলেন, মামাতো ভাই বিয়ে না করায় থানায় একটি লিখিত অভিযোগ করেন ফুফাতো বোন। মূলত আমার অনুমোতিক্রমেই এএসআই নূর-আজম এই সালিশটি করেছে। আমার জানামতে মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য ওই ছেলের পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তবে কত টাকা আমার জানা নেই, আমি কুমিল্লায় আছি রাতে বলতে পারবো কত টাকা নেওয়া হয়েছে।
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- উত্তর ঢাকায় ঝড়ো প্রচার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চট্টগ্রাম বন্দরে ফের লাগাতার ধর্মঘট শুরু
- প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আগাম নির্বাচন, সংবিধানে গণভোটও আজ
- হজের ভিসা ইস্যু শুরু আজ থেকে
- ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসি-পিসিবি বৈঠক, যোগ দিতে গেলেন বুলবুল
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছে
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছ
- ওয়াশিংটন পোস্ট সিইও উইল লুইস পদত্যাগ করলেন
- ভোটের আগে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
