ত্রিশ সহস্রাধিক মানুষের স্বপ্নপূরণে মহাসিং নদীতে সেতু
জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের মহাসিং নদীর উপর নির্মিত হতে যাচ্ছে মহাসিং সেতু। ইউনিয়নের রায়পুর গ্রামের কবরস্থান এলাকা থেকে কাদিপুর খেয়াঘাটকে সংযোগ করবে সেতুটি। এতে খুব বেশি উপকৃত হবেন নদীর অপারের ৮ গ্রামের ত্রিশ হাজারেরও বেশি মানুষ। সেতু নির্মাণে ইতোমধ্যে সম্পন্ন হয়ে মাটি পরীক্ষা-নিরীক্ষার কাজ। চলছে ল্যান্ড সার্ভে। এ সংবাদ লেখা পর্যন্ত ল্যান্ড সার্ভের প্রায় ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সার্ভে কর্তৃপক্ষ। তারা জানান, আরো দু’দিন সময় নিয়ে ব্যাথোমেডিক্স সার্ভে, ট্রপোগ্রাফিক্যাল সার্ভে ও লেভেল বিএম ফ্লাই সার্ভে এন্ড ক্রসসেকশনের কাজ করবেন তারা। তাদের এ কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রকৌশলীদের হাতে সার্ভের সামারি তুলে দেবেন। সে অনুপাতে ড্রয়িং করেই সেতুটির নির্মাণ ব্যয় ধরা হবে। তবে, আনুমানিক ৫শ ফুট দীর্ঘ সেতু হবে বলে ধারণা করছে সার্ভে টিম।
মহাসিং নদীর উপর এ সেতু নির্মাণ হলে উপকৃত হবেন জয়কলস, পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়নের ৮টি গ্রামের ৩০ হাজারেরও বেশি মানুষ। সেতুটিকে কেন্দ্র করে কর্মসংস্থানও হবে কয়েক হাজার মানুষের। সুনামগঞ্জ জেলার শস্যভাণ্ডার খ্যাত দেখার হাওরের সাথে সরাসরি তৈরি হবে সড়ক সংযোগ। এতে কৃষকেরা জমি থেকে সড়কপথে কম খরচে ও কম সময়ে ধান আনা নেওয়া করতে পারবেন। উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন জেলেরা। সিলেট-ঢাকা থেকে মাছ কিনতে আসা ক্রেতারা সরাসরি সড়কপথ ব্যবহারে হাওরের পাদদেশে চলে যেতে পারবেন। তখন জেলেদের দীর্ঘপথ পাড়ি দিয়ে পাগলা বাজারে না এসে হাওর পাড়েই কেনাবেচা করতে পারবেন। এ ছাড়াও সহজ সড়ক পথ হলে দেখার হাওরকে কেন্দ্র করে তৈরি হতে পারে পর্যটন সম্ভাবনা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পশ্চিম পাগলা ইউনিয়নের মহাসিং নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন গত নির্বাচনে। তিনি তার কথা রাখছেন। প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হচ্ছে নির্মাণ কাজ। এতে উপকৃত হবেন জয়কলস ইউনিয়নের আসামপুর, পশ্চিম পাগলা ইউনিয়নের উত্তর কাদিপুর, দক্ষিণ কাদিপুর, শরীয়তপুর, মানিকপুর ও পূর্ব পাগলা ইউনিয়নের খাড়ারাই, চিকারকান্দি, রনসী গ্রামের ৩০ হাজারেরও বেশি মানুষ। বিশেষ কথা হচ্ছে- সরাসরি সংযোগ স্থাপন হবে শস্যভাণ্ডার দেখার হাওরের সাথে। এতে উপকৃত হবেন কয়েক হাজার পরিবণ শ্রমিক, কৃষক ও মৎস্যজীবীদের।
আসামপুর গ্রামের হুমায়ুন কবির, কাদিপুরের হাজি কমর আলী, আবদুল কাইয়ুম, আজাদুল হক আজাদ ও শিবলী মিয়া উচ্ছ্বাস করে বলেন, আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সেতুটি নির্মাণ হলে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা সারাজীবন কৃতজ্ঞ থাকবো। এখন সার্ভের কাজ চলছে। কাজটি সম্পন্ন হলেই আমরা খুশি।
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল হক বলেন, অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো। অপেক্ষার প্রহর ফুরালো ৮টি গ্রামের ৩০/৪০ হাজার মানুষের। এখন সময়ের অপেক্ষা। আমি নির্বাচিত হওয়ার পর থেকে পরিকল্পনামন্ত্রী মহোদয়কে বার বার অনুরোধ করেছি সেতুটির জন্য। সেতুর পেচনে লেগে ছিলাম। আমি জানি, মন্ত্রী মহোদয় কাজের মানুষ। তাঁর পক্ষেই সেতুটি নির্মাণ করা সম্ভব। তাই আমি তাঁকে বার বার অনুরোধ করেছি। তিনি আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তাঁর কথা রেখেছেন। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞ।
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেন, মহাসিং নদীর উপর সেতু হবে এটি আমার নিজেরও একটা স্বপ্ন। এ জন্য আমি বারবার স্থানীয় সরকার প্রকৌশলকে বলেছি। তাদেরকে তাড়া দিয়েছি। আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ সেতুর একটি বাস্তব রূপ আমরা দেখতে পাবো। সরকার উন্নয়নে বিশ্বাসী বলেই দেশে এতো উন্নয়ন হচ্ছে।##
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- উত্তর ঢাকায় ঝড়ো প্রচার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চট্টগ্রাম বন্দরে ফের লাগাতার ধর্মঘট শুরু
- প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আগাম নির্বাচন, সংবিধানে গণভোটও আজ
- হজের ভিসা ইস্যু শুরু আজ থেকে
- ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসি-পিসিবি বৈঠক, যোগ দিতে গেলেন বুলবুল
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছে
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছ
- ওয়াশিংটন পোস্ট সিইও উইল লুইস পদত্যাগ করলেন
- ভোটের আগে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
