বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৯

জামালপুর পৌর এলাকায় মাস্ক না পরায় জরিমানা

শারমিন আক্তার

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

করোনা মহামারি থেকে রক্ষা পেতে মুখে মাস্ক না পরায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জামালপুর সদর উপজেলায় পৌর এলাকার ফৌজদারি মোড়ে  ও মির্জা আজম চত্ত্বর এ মাস্ক না পরায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী জরিমানা ও মাস্ক পরা বাধ্যতামূলক করায় অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাহমদা বেগম (সহকারী কমিশনার ভূমি)।

এসময় তার অফিস সহকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যপারে বলেন মাহমদা বেগম বলেন, 'মানুষকে সচেতন করতে আমাদের এ অভিযান। মানুষকে সচেতন করতে এ অভিযান অব্যাহত থাকবে'।
 

এই বিভাগের আরো খবর