জনগণ কেন এর দায় নেবে
সম্পাদকীয়
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩
বছরখানেক আগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেছিলেন, সরকারের কাছ থেকে ভিক্ষা নিয়ে কোনো সংস্থা নিজের পায়ে দাঁড়াতে পারে না। পানির দাম বাড়ানোর যুক্তি হিসেবে তিনি এই নসিহত করেছিলেন। কিন্তু সেই ‘ভিক্ষার’ টাকা কোথায় যায়, কারা তার সুবিধা পান, সে বিষয়টি তিনি খোলাসা করেননি।
খবর অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা ওয়াসাকে পাঠানো চিঠিতে বলা হয়, ঢাকা ওয়াসার সঙ্গে অর্থ বিভাগের স্বাক্ষরিত লোন অ্যাগ্রিমেন্ট বা এলএ (ঋণচুক্তি) ও সাবসিডিয়ারি অ্যাগ্রিমেন্ট বা এসএলএ (সম্পূরক ঋণ চুক্তি) অনুযায়ী, বকেয়ার পরিমাণ ২৪ হাজার ৩৯ কোটি ৮৪ লাখ টাকা।
চিঠিতে স্থানীয় ও বৈদেশিক ঋণের আসল ও সুদ (ডিএসএল) নির্ধারিত অর্থনৈতিক কোডে জমা দিতে বলা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরেও প্রতিষ্ঠানটির ডিএসএলের পরিমাণ ছিল ১২ হাজার ৫৮৯ কোটি টাকা।
চার বছরে সরকারের কাছে ঢাকা ওয়াসার ঋণ যে দ্বিগুণ হলো, তার সুবিধা কি জনগণ; আরও নির্দিষ্ট করে বললে ঢাকার বাসিন্দারা পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, তাঁরা কেন এই করের বোঝা বহন করবেন? সরকারের যেকোনো উন্নয়ন প্রকল্প গৃহীত হয় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে। কিন্তু ঢাকা ওয়াসার ক্ষেত্রে সেটি সম্ভবত সত্য নয়। ঢাকার বাসিন্দারা সুপেয় পানি পান বা না পান, এই প্রতিষ্ঠানের শীর্ষ পদে যিনি আছেন, তিনি ফি বছর নিজের বেতন-ভাতা বাড়িয়ে নিচ্ছেন। যে প্রতিষ্ঠানটি ঋণভারে জর্জরিত, সেই প্রতিষ্ঠানের এমডি মাসে বেতন নেন সোয়া ছয় লাখ টাকা।
সরকারের কাছ থেকে ধার নিয়ে কিংবা বিদেশি ঋণে ঢাকা ওয়াসা যেসব উন্নয়ন প্রকল্প নিয়েছে, তার প্রায় সবগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। পদ্মা নদীর পানি পরিশোধন করে রাজধানীতে সরবরাহ করতে গৃহীত প্রকল্পটি চালুর তিন বছর পরও শোধনাগারের সক্ষমতার এক-তৃতীয়াংশের বেশি অব্যবহৃত থাকছে। পানি অব্যবহৃত থাকার কারণ সরবরাহ লাইনের অপ্রতুলতা।
দাশেরকান্দি এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণ করা হলেও নির্ধারিত এলাকা (ক্যাচমেন্ট এরিয়া) থেকে পয়োবর্জ্য শোধনাগার পর্যন্ত পৌঁছানোর জন্য এখন পর্যন্ত পাইপলাইন তৈরির (নেটওয়ার্ক) কাজ শুরু হয়নি। ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন অধিকাংশ প্রকল্পই নির্ধারিত সময় ও খরচে শেষ হচ্ছে না। একাধিকবার প্রকল্পের মেয়াদ ও বরাদ্দের অর্থ বাড়ানোর পরও কাজ অসমাপ্ত থাকার ঘটনাও কম নয়।
গত ১৩ বছরে ১৪ বার ঢাকা ওয়াসা পানির দাম বাড়িয়েছে। একদিকে ঋণের পরিমাণ বেড়ে চলেছে, অন্যদিকে সুপেয় পানি থেকে জনগণকে বঞ্চিত করা হচ্ছে। যে উন্নয়নের সুবিধা জনগণ বা গ্রাহকেরা পাচ্ছেন না, তার ব্যয়ভার কেন তাঁরা বহন করবেন? নগর গবেষণা ও নীতি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান প্রথম আলোকে যথার্থই বলেছেন, পরিকল্পনাগত ও অর্থনৈতিক বিবেচনায় বাস্তবসম্মত ও টেকসই না হওয়া সত্ত্বেও বিপুল অঙ্কের বৈদেশিক ঋণে একের পর এক প্রকল্প নেওয়া হয়েছে।
এ ধরনের প্রকল্পের দায় জনগণ কেন নেবে? ঢাকা ওয়াসার এমডির বেতন ও মেয়াদ দুটোই রেকর্ড সৃষ্টি করেছে। গত ১৩ বছরে ঢাকা ওয়াসা কোথায় কত টাকা খরচ করেছে, জনগণ তা থেকে কী সুফল পেয়েছে, সেসব নিয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন; যাদের দায়িত্ব হবে প্রতিষ্ঠানটির দুর্নীতি ও অনিয়মগুলো উদ্ঘাটনের পাশাপাশি এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করা।
জনগণের করের অর্থে পরিচালিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কারও ব্যক্তিগত মর্জিতে চলতে পারে না।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
