চাহিদার তুলনায় উৎপাদন বেশি তবুও পেঁয়াজের দামে দিশেহারা ক্রেতা
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১
নওগাঁয় পেঁয়াজের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত এক সপ্তাহের ব্যবধানে জেলায় প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১০-১২ টাকা। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় দিশেহারা ক্রেতারা। পেঁয়াজের দাম বৃদ্ধিকে ক্রেতারা ব্যবসায়ীদের কারসাজি বললেও ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ, তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ৫০ হাজার ২৮৯ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। গত বছর উৎপাদন হয়েছিল ৪৭ হাজার ৬৯০ মেট্রিক টন। জেলায় পেঁয়াজের চাহিদা রয়েছে ৩০ হাজার ৫৭৫ মেট্রিক টন।
শহরের পাইকারি বাজারে ঘুরে দেখা যায়, দেশী পেঁয়াজ ৫৫-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ বা এলসি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৮-৫০ টাকায়। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ১০-১২ টাকা করে।
পাইকারি বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা রাব্বি হোসেন বলেন, ‘এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ ৪৪ টাকা কেজি ছিল এখন সেই পেঁয়াজ কিনতে হয়েছে ৫৬ টাকায়। ১০ কেজি কিনার ইচ্ছা থাকলেও পাঁচ কেজি কিনেছি। আগামীতে হয়তো আরও দাম বাড়তে পারে।’
কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী আক্কাস আলী জানান, প্রতিকেজি পেঁয়াজ কিনতে খরচ পড়েছে ৫৬ টাকা। বিক্রি করা হচ্ছে ৫৮-৬০ টাকায়।
পাইকারি ব্যবসায়ী মঞ্জুর রহমান বলেন, পেঁয়াজের বড় বাজার রাজশাহী নলডাঙ্গা ও পাবনার তাহেরপুর। প্রতি হাটে পেঁয়াজের দাম ওঠানামা করে। সেখান থেকে কিনে নওগাঁয় বিক্রি করা হয়। বেশি দামে কেনার কারণে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। আর পেঁয়াজ যে দামের সঙ্গে পরিবহন ও শ্রমিক খরচও যোগ করা হয়। এরপর প্রতি কেজিতে আড়াই টাকা লাভ ধরে পাইকারি বিক্রি করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে বাজারে দেশি পেঁয়াজ ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহ আগে ছিল ৪৩-৪৪ টাকা। এছাড়া ভারতীয় পেঁয়াজ বা এলসি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৬-৪৮ টাকায়। গত এক সপ্তাহ আগে এই পেঁয়াজের দাম ছিল ৩২-৩৩ টাকা। এলসি আসার কারণে পেঁয়াজের দাম কিছুটা কম আছে। এলসি বন্ধ হলেই দেশি পেঁয়াজ দ্বিগুন দামে বিক্রি শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি।
পাইকারি ব্যবসায়ী বিপদ সরকার বলেন, সোমবার (৪ অক্টোবর) এক কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫২-৫৪ টাকায়। মঙ্গলবার (৫ অক্টোবর) বিক্রি হয় ৫৮-৬০ টাকা কেজি দরে। এলসি পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় দেশি পেঁয়াজের দামও বেড়েছে। তবে এলসি পেঁয়াজের দাম যে হারে বেড়েছে সে তুলনায় দেশি পেঁয়াজের দাম বাড়েনি বলেও জানান তিনি।
জাহাঙ্গীর আলম নামে পাইকারি ব্যবসায়ী জানান, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে ১০-১২ টাকা করে বেড়েছে। প্রতিদিন প্রায় ৩০ মণ পেঁয়াজ বিক্রি করেন তিনি।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামশুল ওয়াদুদ জানান, গত বছরের তুলনায় এ বছর জেলায় পেঁয়াজের উৎপাদন বেড়েছে। ব্যবসায়ীদের কারসাজির কারণে বাজারে পেঁয়াজের দাম বেশি। তবে নতুন পেঁয়াজ আসলেই দাম কমে যাবে বলেও জানান তিনি।
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- উত্তর ঢাকায় ঝড়ো প্রচার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চট্টগ্রাম বন্দরে ফের লাগাতার ধর্মঘট শুরু
- প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আগাম নির্বাচন, সংবিধানে গণভোটও আজ
- হজের ভিসা ইস্যু শুরু আজ থেকে
- ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসি-পিসিবি বৈঠক, যোগ দিতে গেলেন বুলবুল
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছে
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছ
- ওয়াশিংটন পোস্ট সিইও উইল লুইস পদত্যাগ করলেন
- ভোটের আগে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
