ওকালতি ছেড়ে কনটেন্ট ক্রিয়েটর, ফলোয়ার ৩৫ লাখ
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জুয়েল রানা। ২০১৮ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে চার বছর ওকালতি করেছেন। বাবা কৃষক হওয়ায় ছেলেকে চাকরিবাকরি করে প্রতিষ্ঠিত দেখতে চেয়েছিলেন। কিন্তু জুয়েলের মনে অন্য ভাবনা। জীবনের তৃপ্তি কোথায়? মাটি, মানুষ, কৃষক, প্রকৃতির গল্প বলতে পারলে জীবন সার্থক হবে—এই ভাবনা থেকে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি শুরু করেন ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’।
এক বছরের মধ্যেই পেজের ফলোয়ার ৩৫ লাখ ছাড়িয়েছে। ইউটিউবে প্রায় এক লাখ সাবস্ক্রাইবার। প্রতিদিন গড়ে তিনটি ভিডিও আপলোড করেন। ভিডিওর ভিউ ২ থেকে ৩ কোটি পর্যন্ত যায়। কোনো কোনো ভিডিও ৫ কোটিরও বেশি দেখা হয়েছে।
জুয়েল রানা কৃষি ও প্রকৃতিকে উপজীব্য করে ভিডিও বানান। সঙ্গে যুক্ত করেন মানুষ ও সাহিত্য। এক ভিডিওতে দেখা যায়, মাছের ঘেরের ওপর বাঁশের কুঁড়েঘর। সূর্য অস্ত যাওয়ার সময় পানকৌড়ি ও বক ডানা শুকাচ্ছে। পেছনে জুয়েল রানার কণ্ঠে আল মাহমুদের ‘পানকৌড়ির রক্ত’ কবিতা। আরেক ভিডিওতে হেলে পড়া খেজুরগাছ। গাছটি বেঁচে থাকার চেষ্টা করছে। জুয়েল বলছেন, ‘টিকে থাকার ইচ্ছাটা আগে নিজের থাকতে হবে।’
জন্ম থেকেই কৃষি ও প্রকৃতির সঙ্গে পরিচয়। বাবা কৃষক। ফসলের রং, ঋতুর ছন্দ—এসব ছোটবেলাতেই শিখেছেন। ভিডিওতে কৃষকের সুখ-দুঃখ, সমস্যা, প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেন। তাঁর কথায়, কৃষকের গল্প বললে কৃষি হয়ে ওঠে এক প্রাণবন্ত শিল্প।
ভিডিও তৈরিতে সঙ্গে থাকেন ইকরামুল কবির ও হাসানুজ্জামান। ঘুঘু পাখির ডাকের জন্য একবেলা অপেক্ষা, শেয়ালের ডাকের জন্য রাত জেগে বসে থাকা—এসবই তাঁদের কাজের অংশ। গ্রামের মানুষ ক্যামেরার সামনে কথা বলতে ভয় পান। তাঁদের বিশ্বাস অর্জন করাই বড় চ্যালেঞ্জ।
জুয়েলের স্ত্রী নিশা ও তিন বছরের মেয়ে জেসিকা নিয়ে সংসার ঝিনাইদহ শহরে। বাবা-মা ও বোন গ্রামে থাকেন। তিনি বলেন, সবাই চাকরি করলে পৃথিবীর রূপ-রসের বর্ণনা করবে কে? এর জন্য দু-একটা পাগল থাকা চাই!দর্শকরা বলেন, ভিডিও দেখে শৈশবের গ্রামীণ জীবন মনে পড়ে। জুয়েল মনে করেন, মাটি ও মানুষের প্রতি দরদ থাকলে কাজ সার্থক হয়। তিনি চান, কৃষি ও প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক গড়ে উঠুক।
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- ইসলামে যে ১৪ নারীর সঙ্গে বিবাহ হারাম!
- আরবি মাসের নাম এবং তার অর্থ
- মদের বোতলে রাখা পানি পানের বিধান কী?
- জেনে নিন কোরআনে চুমু দেয়া কি জায়েজ?
- মোনাজাতে কান্না করলে কি গুনাহ হবে?
- নারীর গোপন ভিডিও বা ছবি নিয়ে ইসলাম যা বলে
- প্রাকৃতিক দুর্যোগে করণীয় আমল
- তালাক বা বিবাহ বিচ্ছেদ
- মদিনা শরিফের ইমাম শায়খ আব্দুল কাদিরের ইন্তেকাল
- দ্বন্দ্বের অবসান, ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা
- মসজিদে নববীর আদর্শ ও আমাদের মসজিদ
- যেভাবে কবর জিয়ারত করবেন
- আজ খুলছে রাসূলুল্লাহ (সা.) রওজা মোবারক
- ঝুলন্ত মসজিদ হবে কাবার পাশে
- শরীরে ট্যাটু আঁকা হারাম
