উন্মোচিত হলো আইফোন ১৬, দাম কত?
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪
ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপারটিনো পার্কে গতকাল সোমবার আয়োজিত হয় ‘ইটস গ্লোটাইম’ ইভেন্ট যেখানে আইফোন ১৬ উন্মোচন করা হয়েছে।
আইফোনের এই সিরিজে থাকছে চারটি মডেল- আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স।
এছাড়াও এদিন নতুন অ্যাপল ওয়াচ, এয়ারপডসও উন্মোচিত হয়।
এবারের আইফোনের সবগুলো মডেলের সাইড প্যানেলে যুক্ত হচ্ছে ক্যাপচার ও অ্যাকশন বাটন। ক্যাপচার বাটনের সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে। খবর ইন্ডিয়া টুডে, সিএনএন
এবার আইফোন ১৬ সিরিজের প্রতিটি মডেলে একটি ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে যা একবার ট্যাপ করলেই ক্যামেরা চালু হবে এবং দ্বিতীয়বার ট্যাপেই আইফোন ছবি তুলবে। আর চাপ দিয়ে বাটনটি ধরে থাকলে এটি ভিডিও রেকর্ডিং শুরু করবে। বাটনটি হালকা ও বেশি চাপের পার্থক্য নির্ণয় করতে পারবে। হালকা চাপে ফোনটি ফ্রেমিং ঠিক করবে। এ ছাড়া এই বাটনের মাধ্যমে ক্যামেরা জুমও করা যাবে।
আইফোন ১৬ প্রো মডেলগুলোতে দ্বিতীয় প্রজন্মের কোয়াড পিক্সেল সেন্সরসহ নতুন ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ক্যামেরাটির মাধ্যমে ৪কে ১২০ ভিডিও ধারণ করা যাবে। এ ছাড়া ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সঙ্গে অটো ফোকাস সুবিধা যুক্ত করা হয়েছে। দুটি প্রো মডেলেই ৫ এক্স টেলিফটো লেন্সসহ ১২ মেগাপিক্সেল সেন্সর থাকবে। এ ছাড়া অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেই স্পেশিয়াল অডিও ক্যাপচার রয়েছে। মেশিন লার্নিং ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের শব্দ থেকে কথাবার্তা আলাদা করতে পারবে।
এবারের আইফোন গুলোর অন্যতন বৈশিষ্ট্য হলো এর এআই ফিচার। আইফোনের এআই ফিচার কীভাবে ব্যবহার করা যাবে এবং আইফোনে কী কী করা যাবে তার দিকনির্দেশনা ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট সিরির কাছে থেকেই পাওয়া যাবে। অ্যাসিস্টেন্টকে নির্দেশনা দিলেই এটি কাউকে ছবি পাঠাতে পারবে। ছবি এডিট করার ক্ষেত্রেও এআই ব্যবহার করা হবে। ছবির ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন বস্তু অ্যাপলের এআই এমনভাবে সরিয়ে দেবে, যেটির ছায়াও থাকবে না। এ ছাড়া এআই দিয়ে নতুন ইমোজিও তৈরি করা যাবে। কোনো লেখার সারসংক্ষেপও তৈরি করে দেবে এআই এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবে। অ্যাপল ইন্টেলিজেন্স প্রম্পটের মাধ্যমে ছবিও খুঁজে দেবে এবং বিভিন্ন এআইভিত্তিক রাইটিং টুলও থাকবে। এমনকি প্রোম্পটের মাধ্যমে সিনেমাও তৈরি করে দিতে পারবে অ্যাপল ইন্টেলিজেন্স। আর চ্যাটজিপিটি চ্যাটবটও আরও সহজে ব্যবহার করা যাবে।
এই সিরিজের প্রো মডেলের ডিসপ্লে আকার ৬ দশমিক ৩ ইঞ্চি আর প্রো ম্যাক্সের ৬ দশমিক ৯ ইঞ্চি। এই সিরিজের মাধ্যমে এখন পর্যন্ত সবচেয়ে বড় স্ক্রিনের আইফোন আনল অ্যাপল।
নতুন আইফোন ১৬ এবং ১৬ প্লাসের দাম যথাক্রমে ৭৯৯ (প্রায় ৯৫ হাজার ৫৬১ টাকা) ও ৮৯৯ (প্রায় ১ লাখ ৭ হাজার ৫২১ টাকা) ডলার। আইফোন প্রো এবং প্রো ম্যাক্সের মূল্য যথাক্রমে ৯৯৯ (প্রায় ১ লাখ ১৯ হাজার ৪৮১ টাকা) ও ১১৯৯ (প্রায় ১ লাখ ৪৩ হাজার ৪০১ টাকা) ডলার। এই দামগুলো যুক্তরাষ্ট্রের বাজারের জন্য নির্ধারণ করা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে আইফোন ১৬ সিরিজের প্রিঅর্ডার নেওয়া শুরু হবে। সিরিজটি আগামী ২০ সেপ্টেম্বরে বাজারে আসবে।
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস
- পৃথিবীর কয়েকটি আজব স্থান
- সব ধরনের রেনিটিডিন ওষুধ বিক্রি স্থগিত
- ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- গাঁজা থেকে তৈরি দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য
- কম্বলের যত্ন নিলে বেশি দিন আরামদায়ক থাকে
- বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়
- নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
- আজ আন্তর্জাতিক ক্যাপস লক ডে
- তাহলে কি ভাঙছে মেননের ওয়াকার্স পার্টি ?
- বাহরাইনে নানা আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- জমানো টাকা ফেরতের দাবিতে আজও থানার সামনে ভুক্তভোগীরা
- দেশে এখন কোটিপতি সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৭৫৬ জন
- মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
- ভিভোর দুই স্মার্টফোন
