আগে জুলাই সনদ, পরে নির্বাচন
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫
আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গতকাল বুধবার রাজধানীতে মিছিল-সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। প্রধান অতিথির বক্তৃতায় দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগে জুলাই সনদ, পরে নির্বাচন হবে। নির্বাচন ভোটের অনুপাত (পিআর) পদ্ধতিতে হবে। ৭১ শতাংশ মানুষ পিআর চায়। জামায়াত ইলেকশন চায়, সিলেকশন নয়।
বিকেল ৫টায় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে ট্রাকে নির্মিত অস্থায়ী মঞ্চে শুরু হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের বিক্ষোভ সমাবেশ। তবে মঞ্চের নির্মাণকাজের কারণে বেলা ৩টায় বিজয়নগর মোড় থেকে পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ৫টার পর পল্টন থেকে বিজয়নগরমুখী সড়কেও যান চলাচল বন্ধ ছিল জমায়েতের কারণে।
অফিস ছুটির সময় সমাবেশে সড়ক বন্ধ হওয়ায় আশপাশের এলাকায় তীব্র যানজট হয়। ভোগান্তিতে পড়েন ওইসব সড়কের যাত্রীরা। সমাবেশ শেষে পল্টন মোড় ঘুরে কাকরাইল পর্যন্ত কয়েক হাজার মানুষের মিছিল যায়। এতে দুর্ভোগ আরও বাড়ে।
মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে ডা. তাহের বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে মত, ভিন্নমত ও নোট দিয়েছেন। সব কিছুর বিষয়ে ঐকমত্য হওয়ার পরও একটি দল বলছে, এর আইনি ভিত্তি নেই। তাহলে কী এ ঘোষণাপত্রের আইনি ভিত্তি আছে? সরকার তো মুখে স্বীকার করছে। কিন্তু সে অনুযায়ী যদি বাস্তবায়ন না করে, তাহলে ইমান থাকে?’
প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা সংলাপে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করছে। রাজনৈতিক দলগুলোর সই করা এ সনদে বলা থাকবে কী কী সংস্কার, কীভাবে হবে। বিএনপি চায়, আগামী সংসদে গঠিত সরকার সংস্কার করবে। জামায়াতের দাবি, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগেই সংস্কার করতে হবে।
ডা. তাহের বলেন, ‘ইলেকশন চাই, সিলেকশন নয়। ডিজাইনের মাধ্যমে নির্বাচন করে জনগণের ভোটাধিকার আবার হরণের পাঁয়তারা চলছে। যদি বিদেশি ডিজাইনে সাজানো নির্বাচন হয়, তাহলে মানুষ জীবন ও রক্ত দিয়ে সুষ্ঠু নির্বাচন আদায় করবে।’
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি দল বাদে কেউ শর্তহীনভাবে জুলাই ঘোষণাকে গ্রহণ করেনি। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। মাসের পর মাস আলোচনা করে সংস্কারে ঐকমত্য হওয়ার পর তারা বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নেই। আইনি ভিত্তি যদি না থাকে, তাহলে সংস্কার কী হয়েছে?’
ডা. তাহের বলেন, ‘পরিষ্কার করে বলছি– যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে, তার আলোকেই আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন, সংস্কার তারা সংসদে গিয়ে করবেন। আপনারা যদি সংসদে গিয়েই করেন, এখন সমস্যা কোথায়?’
২৫ বছরের মিত্র বিএনপির উদ্দেশে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘অনেকে বলেন, পিআর বুঝি না। জরিপে এসেছে ৭১ শতাংশ মানুষ পিআর চায়। মানে জনগণ পিআর বোঝে। আর আপনি বুঝেও বোঝেন না! জামায়াত গণতন্ত্রের পক্ষে। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতাই গ্রহণ করতে হবে।’
আলোচনার আহ্বান জানিয়ে ডা. তাহের বলেন, ‘দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না। আরেকটি এক-এগারোর ক্ষেত্র তৈরি করবেন না। আসুন অবাধ, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি করি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন, সংস্কারকে আইনি ভিত্তি দিন। সংস্কারকে আইনি ভিত্তি দিতে মাত্র এক সপ্তাহ লাগবে।’
সমাবেশে বক্তৃতা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, আবদুল হালিম, উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
