মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

অভিনন্দন জানালো ইরান , বাংলাদেশ এর সাথে সম্পর্ক জোরদারের আশা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬  

সুষ্ঠুভাবে অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছে ইরান। সেইসঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আগের তুলনায় আরও শক্তিশালী হবে বলেও আশা ব্যক্ত করেছে তেহরান।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, “এই নির্বাচন বাংলাদেশের জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের দৃঢ় সংকল্পের প্রতিফলন এবং জাতীয় পর্যায়ে অগ্রযাত্রা অব্যাহত রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

 

ইরানের এই মুখপাত্র আশা প্রকাশ করে আরও বলেন, “দুই মুসলিম দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আগের তুলনায় আরও শক্তিশালী হবে।” উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি ছিল প্রথম সাধারণ নির্বাচন।

 

নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইদিনে এ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই সনদ’ নিয়ে একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হয়। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। ইরানের এই অভিনন্দন ও সম্পর্ক জোরদারের আশা নির্বাচন-পরবর্তী বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

এই বিভাগের আরো খবর