তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি

প্রকাশিত: ২১ মিনিট আগে, ০৬:২৪ পিএম

অনলাইন সংস্করণ

বিআরডিবিতে নতুন নেতৃত্ব,হাল ধরলেন নাসের উজ্জ্বল

নতুন নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) তাহিরপুর উপজেলা শাখায় শুরু হলো নতুন কর্মযাত্রা। চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ কে এম নাসের উজ্জ্বল দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রথম কর্মদিবসে কার্যালয়ে যোগ দেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ সংগঠনের সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা।

শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন,বিআরডিবির চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন,এ কে এম নাসের উজ্জ্বল সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সংগঠনের সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, এলাকার মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে নাসের উজ্জ্বলকে কাজ করতে হবে। তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে বিআরডিবির কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ কে এম নাসের উজ্জ্বল বলেন,তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে চান তিনি। সদস্যদের কল্যাণ ও এলাকার মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন নতুন চেয়ারম্যান।

প্রথম কর্মদিবস উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে আসা নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করেন।

উল্লেখ্য,এ কে এম নাসের উজ্জ্বল তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন