প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:০৪ এ এম
অনলাইন সংস্করণ
বলিউড তারকা সারা আলি খান এবং ইন্টারনেট সেনসেশন ওরহান আউয়াত্রামানি ওরফে ওরির পুরোনো বন্ধুত্ব একসময় বেশ চর্চিত থাকলেও তা এখন পুরোপুরি অতীতে রূপ নিয়েছে। কয়েক মাস ধরে দুজনের সম্পর্কের টানা পোড়েন সামাজিক মাধ্যমে স্পষ্ট হওয়ার পর, এবার সারা আলি খানকে ঘিরে অতীতের এক নাটকীয় পার্টির ঘটনা প্রকাশ্যে আনলেন ওরি।
সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে ওরি দাবি করেন, এক পার্টিতে বসার জায়গা খুঁজতে গিয়ে একটি মেয়েকে তার চেয়ার থেকে ঠেলে সরিয়ে দেন সারা আলি খান। এরপর তারা দুজনে সেখানে বসে পড়েন। তবে সারা ততদিনে বলি পাড়ায় বেশ পরিচিত মুখ হওয়ায়, ভুক্তভোগী মেয়েটি তার দিকে না গিয়ে ওরিকেই সহজ লক্ষ্য বানিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। ফলে না করেও সারার কাণ্ডের পুরো দায় নিতে হয়েছিল ওরিকে।
ওরি পুরো বিষয়টিকে রসাত্মক ভঙ্গিতে স্মৃতিচারণ করে বলেন, সেই ঝামেলা মেটাতে শেষপর্যন্ত এক পারস্পরিক বন্ধু মধ্যস্থতা করেন। ঘটনা সুরাহার জন্য দেখা করতে যাওয়ার সময় ওরি তাঁর নিজস্ব চেনা ফ্যাশনে হাজির হয়েছিলেন। কেপ, ফ্যাশনেবল পাগড়ি ও কিটেন সানগ্লাস পরা ওরিকে দেখে মেয়েটি ভয় পেয়ে যায় এবং বিষয়টি সেখানেই রফা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ঘনিষ্ঠ বন্ধু থাকা এই দুজনের সম্পর্কে বৈরিতা স্পষ্ট হয় চলতি ২০২৬ সালের শুরুর দিকে। একের অপরকে ইনস্টাগ্রামে আনফলো করা থেকে শুরু করে সারার মা অমৃতা সিংকে নিয়ে পরোক্ষ মন্তব্য—সব মিলিয়ে ওরি বেশ সোচ্চার থাকলেও এই বিতর্কে এখন পর্যন্ত কোনো জবাব দেননি সারা আলি খান।
মন্তব্য করুন