বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৪৪ এ এম

অনলাইন সংস্করণ

ক্যাটরিনা কাইফকে ‘বুড়ি’ বলে কটাক্ষ!

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ এবার ইন্টারনেটে নির্মম বডিশেমিং ও কুৎসিত ট্রোলিংয়ের শিকার হয়েছেন। সাম্প্রতিক একটি শোকানুষ্ঠানে উপস্থিত হওয়ার পর তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে নেটিজেনদের এক অংশের অসংবেদনশীল মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে বিনোদন জগতে।

ঘটনার সূত্রপাত সম্প্রতি পরিচালক কুকু কোহলির শেষকৃত্যানুষ্ঠানে। সেখানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সাদা সালোয়ার-কামিজে সাধারণ লুকে উপস্থিত হওয়া এই অভিনেত্রীর কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ তাঁর বয়স ও শারীরিক পরিবর্তন নিয়ে 'বুড়ি' সম্বোধনসহ নানা আপত্তিকর মন্তব্য করতে শুরু করে।

তবে বিষয়টি নজরে আসতেই ট্রোলারদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন ক্যাটরিনার ভক্ত ও বিনোদন জগতের সহকর্মীরা। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর গত বছরের নভেম্বরেই প্রথম পুত্রসন্তানের মা হয়েছেন ক্যাটরিনা। বর্তমানে মাতৃত্বকালীন দায়িত্ব সামলাতে তিনি বড় পর্দা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলছেন। মা হওয়ার পর শরীরের এই স্বাভাবিক পরিবর্তন নিয়ে এমন অসংবেদনশীল ট্রোলিং দেখে হতবাক বলিপাড়া।

ট্রোলারদের কড়া জবাব দিয়ে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন 'খোদা হাফিজ' খ্যাত অভিনেত্রী শিবালিকা ওবেরয়। কটাক্ষকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, "কী হয়ে গেল মানে? মাতৃত্ব এমনই হয়! সন্তানের জন্মের পর (পোস্টপার্টম রিকভারি) একজন নারীর শরীর ঠিক এমনই দেখায়। এটাই স্বাভাবিক।"

বলিউড সংশ্লিষ্টদের মতে, মাতৃত্বের রূপ ও শারীরিক রূপান্তরকে উদযাপনের বদলে এভাবে কটাক্ষ করা চরম মানসিক সংকীর্ণতার পরিচয়। ক্যাটরিনা বর্তমানে একাধিক নতুন স্ক্রিপ্ট পড়া শুরু করেছেন এবং খুব শিগগিরই আবারও চেনা রূপে পর্দায় ফিরবেন বলে জানা গেছে।

মন্তব্য করুন