তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২২ মিনিট আগে, ১০:০২ এ এম

অনলাইন সংস্করণ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নজরুলের বাণী আমাদের রুখে দাঁড়াতে শেখায়: রিজভী

যেকোনো অন্যায়, নিপীড়ন ও অধিকার আদায়ের আন্দোলনে কবি কাজী নজরুল ইসলাম প্রধান প্রেরণা হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

কাজী নজরুল ইসলামের অবদান স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, "জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। তিনি যুগান্তরের কবি।"

জাতীয় কবির আদর্শ ও প্রতিবাদের ভাষা তুলে ধরে তিনি বলেন, "যে কোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন তিনি, যে কোনো আন্দোলন-সংগ্রামে প্রধান অনুপ্রেরণাও তিনি।"

বাংলাদেশের ইতিহাস ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহে কবি নজরুলের প্রভাব উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, "আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, নজরুলই ছিল মূল অনুপ্রেরণা। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়।"

মন্তব্য করুন