রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬  

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নবগঠিত সরকারের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতার পরিধি বাড়াতে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

বৈঠককালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। সাক্ষাতে রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌদি সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে শ্রমবাজার, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের আগে এদিন সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজের দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এরপর তিনি দাপ্তরিক বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর সৌদি আরবের মতো প্রভাবশালী মুসলিম দেশের রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রবাসীদের কর্মসংস্থান ও জ্বালানি খাতের সহযোগিতায় সৌদি আরব বরাবরই বাংলাদেশের অন্যতম বড় অংশীদার।

এই বিভাগের আরো খবর