২১ আগস্ট: নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিনের স্মৃতি
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০
প্রথমে ছোট একটি গল্প বলি। এক রাজার একটি ছেলে সন্তান জন্ম নিলো। সন্তানটি দেখতো একটু কালো হয়েছিল। রাজ্যময় ছড়িয়ে পড়লো রাজার একটি ছেলে হয়েছে; একটু কালো। পরদিন সকালে রাজ্যের এক মহিলা নদীর ঘাটে পানি আনতে গিয়ে আরেক মহিলাকে বলল- শুনছো নাকি বুজি, রাজার একটা ছেলে হয়েছে, দেখতে কালো।
দ্বিতীয় মহিলা বাড়ি ফেরার পথে অন্য আরেক মহিলাকে বলল- ছি ছি শুনছো নাকি রাজার একটা কালো ছেলে হয়েছে? তৃতীয়জন আরো কয়েকজনকে বলল, শুনছো নাকি রাজার একটা কুচকুচে কালো ছেলে হয়েছে? এরপর ধীরে ধীরে রাজার একটি কাকের মতো কালো ছেলে, রাজার একটি কাকের মতো ছেলে, রাজার একটি কাক হয়েছে- এভাবে কথা রটে গেল। তারপর এ নিয়ে কত কথা যে রাষ্ট্র হতে লাগলো তার ইয়াত্তা নেই! কেউ কেউ বলতে লাগলো, কাকটি উড়ে গেছে, রাজা কাক কোলে নিয়ে বসে আছে, কাকের জন্য সোনা দিয়ে খাচা তৈরি করা হয়েছে, আরো কত কিছু!
আসলে এই যে সামান্য কালো থেকে কাক হওয়ার ঘটনা, এটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটছে, আমরাও শুনে অভিভূত হচ্ছি। কিন্তু এর ব্যতিক্রম নেই যে তাও নয়, অবশ্যই এর ব্যতিক্রম আছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার দিনের স্মৃতি আমার কাছে এমনি একটি ব্যতিক্রম ঘটনার স্মৃতি। সেদিন আমরা প্রথমে যা শুনেছিলাম, ঘটনা আসলে তার চেয়ে অনেক বড় ছিল। ছিল আরো বেশি ভয়ঙ্কর ও বিভৎস। সেদিন আসলে প্রথমে আমরা বিষয়টিকে সামান্য কালো ভেবেছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে কাক ছিল।
২০০৪ সাল, আজ থেকে ১৬ বছর আগের কথা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আমাদের বাসার পুরাতন টিভি পরিবর্তন করা দরকার ছিল। ২১ আগস্ট দুপুরের পরে আমি আর আমার সেজ ভাবী স্টেডিয়াম মার্কেটে যাই একটি টিভি কিনতে। বাসাবো থেকে স্টেডিয়াম মার্কেটে যাওয়ার পথে দেখলাম দলে দলে লোক যাচ্ছে সমাবেশে। আমরা মার্কেটে অনেক শোরুম ঘুরলাম, টিভি দেখলাম। স্টেডিয়ামের পশ্চিম গেটের খুব কাছাকাছি একটি শোরুমে আমরা টিভি পছন্দ করলাম। স্টেডিয়ামের পশ্চিম গেটের খুব কাছাকাছি ওপারেই ছিল সভাস্থল। আমরা টিভির পেমেন্ট দিয়ে অপেক্ষা করছি। ঠিক এমন সময় বিকট সব আওয়াজ শুরু হলো, আমরা সবাই হতচকিত হয়ে গেলাম! পুরো এলাকা কেঁপে উঠতে লাগলো। আমি শোরুমের গেটে এগিয়ে গিয়ে ঘটনা বোঝার চেষ্টা করতে লাগলাম। দেখলাম মানুষ যে যেদিকে পারছে প্রাণ বাঁচাতে ছুটছে। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু কয়েকটা সিনেমাতে দেখেছি প্রাণ বাঁচাতে মানুষ কীভাবে ছুটতে থাকে, আমার কাছে ঠিক সেরকম মনে হচ্ছিল।
মানুষগুলো যে যেভাবে পারছে ছুটছে, পাশাপাশি বাস, কার বা অন্যান্য গাড়ি যা আছে সেগুলো পশ্চিম গেট দিয়ে ঢুকে সামনে কী আছে না আছে তার তোয়াক্কা না করে ভেঙেচুরে পালানোর চেষ্টা করছে। একটার সাথে আরেকটা ধাক্কা লাগছে, গ্লাস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তারপরও ছুটছে, সব গিয়ে রাজউক ভবনের ঠিক বিপরীতে যেখানে এখন হ্যান্ডবল, ভলিবল স্টেডিয়াম এই জায়গাটা তখন ফাঁকা ছিল, সেখানে জমা হতে লাগলো। ধুলা উড়ছে, ধুলায় এলাকা ঘোলাটে হেয়ে গেল। মানুষের চিৎকার, হাহাকার, আর্তনাদ, দোকানগুলোর সাটার বন্ধের আওয়াজে চারিদিকে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে গেল মুহূর্তে। ছুটে আসা মানুষগুলো ভীত হয়ে স্টেডিয়াম মার্কেটের বিভিন্ন দোকানে ঢুকতে চাচ্ছিল, কিন্তু দোকানদাররা সেটাও করতে দিচ্ছিল না। সবাই সাটার বন্ধ করে দিচ্ছিল। আসলে কেউ কিছু বুঝতে পারছিল না- হয়েছেটা কী? আমি অনেককে জিঞ্জাসা করলাম- কী হয়েছে? সবাই শুধু দৌড়াচ্ছিল আর একটা কথাই বলছিল- ‘শত শত মানুষ মারা গেছে, চারিদিকে রক্ত, লাশ আর লাশ!’
আমরা যে দোকানটিতে ছিলাম তারাও সাটার বন্ধ করে দিলো। এখানেও কয়েকজন ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমরা ভিতরে আটকা পড়ে গেলাম। কারণ ঐ মুহূর্তে বের হওয়ার মতো সাহস কারোরই ছিল না। অনেক সময় পরে আমরা বের হয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে টিভি দেখে আর পরের দিন পত্রিকাগুলো দেখে যা বুঝলাম তাতে আমরা যা ভেবেছিলাম ঘটনা তার চেয়েও আরো বেশি ভয়ঙ্কর আর বিভৎস ছিল। আমরা ভেবেছিলাম সামান্য কালো কিন্তু প্রকৃতপক্ষে ছিল কাক।
এখন আমরা সকলেই জানি, ১৬ বছর আগে ২১ আগস্ট মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছিল ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ঐ হামলায়। ২১ আগস্ট, নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার সমাবেশে অতর্কিতে গ্রেনেড হামলা চালানো হয়। মারা যান আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। অনেক সাংবাদিকও আহত হন।
লেখক: গাজী তৌহিদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
