সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬  

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসন নিয়োগ করেছেন সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী:

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান
  • খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু
  • সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী
  • নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান
  • গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার

 

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

নিয়োগকৃত প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠন হওয়ায় বিভিন্ন সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র বা কাউন্সিলরদের দায়িত্ব পালনের আগ পর্যন্ত প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রাখা এবং সেবা অব্যাহত রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

 

এই নিয়োগ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন প্রশাসকদের দায়িত্ব পালন নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এই বিভাগের আরো খবর