রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

বগুড়ায় নির্বাচনী সহিংসতা মামলা জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

ওয়াফিক শিপলু

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬  

বগুড়া নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—নন্দীগ্রাম পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ এ টি এম মুজাহিদ এবং উপজেলা যুব জামায়াতের ক্রিয়া সম্পাদক মো. রাকিবুল ইসলাম। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নির্বাচনের আগে উপজেলার পারশুন গ্রামে সংঘটিত সহিংসতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মাঝগ্রাম ইউনিয়ন সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

এ ঘটনায় মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর