শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৩

নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬  

নিজ কেন্দ্রেই পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান। তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৫৬০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১৪৭ জন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরো খবর