শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, ‘আমাদের রাজনীতিতে যারা শুদ্ধাচারে অন্যান্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম শহীদ আহসান উল্লাহ মাস্টার। একজন মানুষ ছোট্ট এক জীবনে কত কিছু করতে পারে তা এই বইয়ের মাধ্যমে উঠে এসেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ‘তীব্র নিল নি:শেষে লাল - শহীদ আহসানউল্লাহ্ মাস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘আহসান উল্লাহ মাস্টার বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের অধিকার নিয়ে সারাজীবন কাজ করেছেন। তিনি যখন যে কাজ ধরেছেন তা সততার সাথে করেছেন এবং শেষ পর্যন্ত জয়ী হয়েছেন, মানুষের ভালবাসা কুড়িয়েছেন। ২৫ বছর পর গাজীপুরের সংসদীয় আসনটি তিনি আওয়ামী লীগের জন্য উদ্ধার করে বিএনপির ঘাঁটিকে নৌকার ঘাঁটিতে পরিণত করেছেন। এর নেপথ্যের কারণ-মানুষের প্রতি তার ভালবাসা, সততা আর দেশপ্রেম।
তিনি আরও বলেন, ‘চা বাগানের শ্রমিকদের অধিকার রক্ষায় তিনি কাজ করেছেন। গাজীপুরে ৯টি কারখানা শ্রমিকদের ফিরিয়ে দিয়েছেন। শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করেছেন। মানুষের অধিকার রক্ষার পাশাপাশি সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস আদর্শের মূর্ত প্রতীক হিসেবে আছেন, থাকবেন আজীবন।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের সন্তান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমার বাবা সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। মুক্তিযুদ্ধে অংশ নেয়ার পর লোভনীয় অনেক চাকরির সুযোগ ছেড়ে তিনি শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করেন। মৃত্যর আগ পর্যন্ত তিনি অবৈতনিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সাধারন মানুষ ও শ্রমিকদের অধিকার রক্ষায় আমৃত্য সংগ্রাম করে গেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়িতে হানাদার বাহিনী লুটপাট চালায় এবং নির্যাতন করেন। এক পর্যায়ে তারা আমার বাবাকে ধরে নিয়ে যায়। বাবা সেদিন কৌশলে হানাদার বাহিনীর হাত থেকে নিজেকে রক্ষা করে মুক্তিযুদ্ধে অংশ নেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা তাকে দিনদুপুরে হত্যা করে। তাকে এমন সময় হত্যা করা হয়, যখন তিনি জুম্মার নামাজের জন্য অযু করে প্রস্তুতি নিচ্ছিলেন।’
জাহিদ আহসান বলেন ‘আহসান উল্লাহ মাস্টার জীবনে অনেক কষ্ট করেছেন কিন্তু কখনও মানুষকে কষ্ট দেননি। সুযোগ থাকা সত্ত্বেও অর্থের প্রতি তার কোন লোভ ছিল না। বাবার আদর্শকে বুকে ধারন করে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে মানুষের কল্যানে আজীবন নিজেকে নিয়োজিত করতে চাই।
অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। তিনি বলেন, ‘আহসান উল্লাহ মাস্টার একজন জনপ্রিয় শিক্ষক ও নেতা ছিলেন। যিনি একেবারে তৃনমূল থেকে জাতীয় পর্যায়ে উঠে এসেছেন। তিনি যে কত জনপ্রিয় ছিলেন তা বোঝা গেল তাকে হত্যার পর। দলমত নির্বিশেষে এই হত্যার বিচার দাবিতে সেদিন মাঠে নেমেছিলেন। এর অন্যতম কারণ হলো তিনি রাজনীতির মধ্য দিয়ে একটি মানবিক সম্পর্ক স্থাপন করেছিলেন। বঙ্গবন্ধু যেমন লবন ও ভাত অন্যের সাথে ভাগাভাগি করে মানবিক রাজনীতি করে গেছেন। ঠিক আহসান উল্লাহ মাস্টারও সেই আদর্শ ধারন করে মানুষের কল্যাণে কাজ করেছেন।
ড. আখতারুজ্জামন আরও বলেন, ‘বইটির অন্যতম বৈশিষ্ট হলো-এখানে ১২ জন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাতকার রয়েছে, যারা আহসান উল্লাহ মাস্টারের খুবই ঘনিষ্ট ছিলেন। যা এই বইয়ের তথ্য-উপাত্ত নিয়ে বিশ্বাসযোগ্য করে তুলেছে। গল্পোচ্ছলে লেখা এই বইয়ের মাধ্যমে পাঠক অনেক কিছু জানতে ও শিখতে পারবেন বলে আমি বিশ্বাস করি।
বইটির সহ-সম্পাদক ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার নিজেকে আত্মত্যাগ করেছেন। ঘাতকের বুলেটে তিনি যখন শহীদ হন তখন দলমত নির্বিশেষে মানুষ উত্তাল তরঙ্গের মত বিক্ষোভে ফেটে পড়েন।’ এইজন্য এই দিনটি জনজাগরণ দিবস হিসেবে ঘোষণার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির সম্পাদক অধ্যাপক মো: রশীদুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতারুজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউল্লাহ মন্ডল, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
