লুটেরার দল, পঁচাত্তরের পর তোরা কোথায় ছিলি?
পীর হাবিবুর রহমান
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯
বালিশের দাম আকাশে উঠিয়ে হারাম খাবি? খা, খেতে থাক। বইয়ের দাম সাত আসমানে তুলে লুটবি? লুটে নে লুটেরা। একটি ঢেউটিনের দাম এক লাখ? এমন ভূতুড়ে হিসেবে কামাবি? কামা। এতিমের কুরবানির চামড়া দিসনি তো কি হয়েছে? দু'হাত ভরে মুজিব কন্যার উন্নয়ন লুটে নিচ্ছিস? নে। নিতে থাক। কৃষকের ধানসহ কৃষিপণ্যের দাম ঠিকমত না দিয়ে মানুষকে ভেজাল খাদ্য খাইয়ে অঢেল সম্পদের মালিক হবি? হ।ডিসি অফিস বালাখানা, মাদ্রাসা শিক্ষক ইমাম ও আধুনিক শিক্ষকরা সিরিজ ধর্ষক!
নষ্ট সমাজে ইষ্ট লন্ডনের বিতাড়িত দেহ পসারিনিও ও এখন বড় মিডিয়া স্টার সাজে, মুজিববর্ষের কমিটিতে ঠাঁই পায় কুখ্যাত রাজকারপুত্র ও সেদিনের আওয়ামী লীগ বিদ্বেষী সুবিধাবাদীরা! এখানেও বাজেট খাবি?
কত লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিস? কর। বেগমপাড়া থেকে দেশে দেশে অর্থ সম্পদ গড়েছিস? গড়ে নে। শেয়ারবাজার থেকে কতবার কত হাজার কোটি টাকা লুটেছিস মনে পড়ে???? মনে কর। ব্যাংকিংখাত লুটে লুটে আজ রুগ্ন পঙ্গু। তোরা নিঃস্ব করে দিচ্ছিস! দে। দিতে থাক।
দেশের স্বাস্থ্যখাত থেকে এমন কোন খাত নেই যেখানে দুর্নীতি নেই। পুকুর খনন থেকে ওয়াসার প্রকল্প, বিশুদ্ধ পানি নিয়ে দল বেধে বিদেশ সফর। আদর্শহীন একদল রাজনীতিবিদ মন্ত্রী, এমপি, সরকারি কর্মচারী, ঠিকাদার, মধ্যস্বত্তভোগী দালাল আর হাঙ্গরের মতোন অর্থের নেশায় সবখানে থাবা! থাবা বাবা থাবা দে, লুটে নে। নে লুটে নে। ভুলেই গেছিস তোরা মৃত্যু সবার অনিবার্য ও কাফনের কোন পকেট নেই। হরিলুটের জলসায় আজ সবাই শাসক দল, মুজিব বন্দনা করে রাজাকারপুত্রগণরা। মুজিববর্ষ উদযাপনেও বেহায়া সুবিধাবাদের মুখ!
হারামখোর লুটেরার দল, ৭৫পর তোরা কোথায় ছিলি? কে ছিল তোদের বাপ? মার্শাল জমানায় কার বন্দনা করেছিলি চরিত্রহীনের দল? লাজ শরম নেই, আছে কেবল লোভ আর লাভ ও সুবিধা! আজ তোরা সবখাতে লুটছিস। লুটে নে। নিতে থাক। বলে যা,২০০১ সালের পর তোরা কোথায় ছিলি যখন বিএনপি-জামায়াত জঙ্গিশাসন, একুশের গ্রেনেড? ওখানে লুটে তাদের বিপদে কেটে পড়িসনি, জার্সি বদল করে কি সুন্দর আদর্শহীনদের হাত ধরে শাসক দল হয়ে গেছিস! এভাবে কতদিন?
বঙ্গবন্ধু কি তোদের মতোন বেহায়া ডাকাত চোর ছেছড়াদের জন্য দেশটা স্বাধীন করেছিলেন? পরিবার পরিজনসহ জীবন দিয়েছিলেন? মুজিব কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তার নেতাকর্মী দীর্ঘ লড়াই করেছিলো, জীবন দিয়েছিল? তোদের লুটপাট ও ভোগবিলাসের জন্য? কোন লুটপাটে প্রকৃত আদর্শিক রাজনৈতিক নেতাকর্মী নেই। অথচ যেখানে চোখ পড়ে সেখানে তোদের কালো হাত দেখতে হয় কেনো? মনে রাখিস, মুজিব কন্যার হাতেই তোদের কালো হাত ভেঙ্গে যাবে। গণরুষের লেলিহান আগুনে পুড়ে তোদের অবৈধ সম্পদ ও লুটের অর্থের পাই পাই হিসেব দিতে হবে।
লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
