মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ৮ জুলাই ২০২০
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুমকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামী উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান ওরফে শাহীন জিয়াকে অভিযুক্ত করেছেন তিনি।
এছাড়া, জীবনের নিরাপত্তা চেয়ে এই ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আফরোজা কুসুম।
কুসুম উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতির পদে রয়েছেন। আর জিয়াউর রহমান উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়কের পদে আছেন।
এদিকে, এ ঘটনার পর থেকে নিজের জীবন নিয়ে শঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন আফরোজা কুসুম।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদে অবস্থিত নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে আফরোজা কুসুম জানান, গত ৩ জুলাই (শুক্রবার) সন্ধ্যার সময় আমি উপজেলার বাংলাইশ গ্রাম থেকে কাজ সেরে প্রাইভেটকারযোগে আমার বাসভবনে ফিরছিলাম। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাড়িটি লালচাঁদপুর আসা মাত্র আমাকে বহনকারী প্রাইভেটকার চালকের মোবাইলে আমার স্বামী জিয়াউর রহমান ফোন দিয়ে আমাদের লোকেশন জানতে চান। এরপর ড্রাইভার সরল বিশ্বাসে তাকে বলে আমরা লালচাঁদপুর আছি। পরবর্তীতে রাত আনুমানিক ৮ টার সময় মনোহরগঞ্জ উত্তর বাজারে এলে আমার স্বামী সিগন্যাল দিয়ে গাড়ি থামাতে বলেন। এরপর সে গাড়ির জানালার ভেতর মাথা ঢুকিয়ে আমি গাড়িতে একা আছি কি-না তা নিশ্চিত হয়। পরবর্তীতে প্রাইভেটকারটি মনোহরগঞ্জ বাজারের দক্ষিণ মাথায় আসা মাত্রই ৭/৮ জন ব্যক্তি মুখে মাস্ক ও হেলমেট পরিহিত মোটরসাইকেল নিয়ে আমার গাড়ির পিছনে ধাওয়া করে। এরপর মনোহরগঞ্জ বাজারের খোদাইভিটা এলাকার বালুর মাঠের সামনের পাকা রাস্তার ওপর তারা মোটরসাইকেল দিয়ে ঘেরাও করে গাড়ি থামিয়ে দরজা খুলতে বলে। এ সময় চালক দরজা না খুললে তারা আমাকে গালমন্দ করতে থাকে। পরবর্তীতে গাড়ির দরজা খুললে ওই লোকগুলো আমাকে হত্যাসহ বিভিন্ন রকমের হুমকি প্রদান করে আমার ওপর আক্রমণের চেষ্টা করে। তবে বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই লোকগুলো দ্রুত দক্ষিণ দিকে চলে যায়।
আফরোজা কুসুম আরো জানান, শাহীন জিয়া বিয়ের পর থেকে প্রায়ই যৌতুকের জন্য আমাকে নির্যাতন ও মারধর করেছে। এ ঘটনায় আদালতে একটি মামলাও করেছেন তিনি। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছেন। এরপর থেকে সে বিভিন্ন সময় মামলা প্রত্যাহারের জন্য আমাকে হত্যা করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। সে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছে মামলা প্রত্যাহার না করলে আমাকে ১০০ পুরুষ দিয়ে ধর্ষণ করাবে। এছাড়া আমার বাবার বাড়িতেও ২০/২৫ জন সন্ত্রাসী পাঠিয়ে হামলা করিয়ে ভাঙচুর ও লুটপাট করিয়েছে সে। কুসুমের বিশ্বাস তার স্বামী জিয়াউর রহমানই সেদিন তাকে হত্যার চেষ্টা করেছিলেন। যদিও সময় মতো লোকজন চলে আসায় তিনি প্রাণে রক্ষা পান।
তবে বুধবার দুপুরে এসব প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত জিয়াউর রহমান ওরফে শাহীন জিয়ার ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এক পর্যায়ে মোবাইল ফোন বন্ধ করে ফেলেন তিনি।
এই প্রসঙ্গে জানতে চাইলে মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুব কবির বলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম থানায় একটি জিডি করেছেন। আমরা সেটির তদন্ত করে দেখছি।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
