বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
মাহফুজ বাবু,
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯
নির্বাহী ম্যাজিষ্ট্রেট র্যাব ও পুলিশের উপস্থিতিতে ৬ মাস আগে বিচ্ছিন্ন করা অবৈধ সংযোগটি সোমবার (০৯ডিসেম্বর) দুপুরে আবারো বিচ্ছিন্ন করলো কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এলাকার কোরপাই সাদাত জুট মিল গেইট ও নয়াকামতা এলাকার প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এসময়। জানা যায়, সাদাত জুট মিল সংলগ্ন একটি ডমেস্টিক লাইলের মেইন পাইপ থেকে অবৈধ উপায়ে ছিদ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিচে দিয়ে অবৈধ সংযোগটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে কয়েক গ্রামের মানুষ। গত ৬মাস পূর্বে একইভাবে এই অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্ন করার পর কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চোর সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ না করায় বিচ্ছিন্নের দু'দিন পরই পুনরায় অবৈধ সংযোগটি চালু হয়। অবৈধ গ্যাস ব্যাবহারকারী স্থানীয় গ্রাহক অবঃ সেনা সদস্য সামসুল হক, তুষার সহ এলাকাবাসী জানান, বাখরাবাদ ট্যাকনিশিয়ান বাহার, ঠিকাদার হাজী জসিম, বাখরাবাদের ঠিকাদারের সহকারী ফারুক ও অবৈধ গ্যাস সংযোগ দাতা কমিটির স্থানীয় এলাকার সোহেল ভূইয়া, টুটুল ভূইয়া, সেলিম ভূইয়া, কাজী রহমত, গাজী সালাম, গাজী তাহের, মোবারক মেম্বার , রিপন কাজী, বাবুল কাজী ও কাজী মতিন সহ আরো কয়েকজনের একটি সিন্ডিকেট রাইজার প্রতি ৪০-৫০ হাজার টাকা করে গ্রাহকদের কাছ থেকে নিয়ে পরবর্তীতে বৈধতা হবে বলে অবৈধ সংযোগ প্রদান করে। সংযোগ বিচ্ছিন্নকালে বাখরাবাদ কর্মকর্তাদের সামনেই তারা আরো অভিযোগ করে বলেন, যারা টাকা নিয়ে সংযোগ দিয়েছে তাদের কয়েকজন এখানেই উপস্থিত রয়েছে। টাকা নেয়ার অভিযোগ করে এসময় অবৈধ গ্যাস গ্রাহকদের স্থানীয় কয়েকজন বাখরাবাদ ট্যাকনিশিয়ান বাহার ও ঠিকাদার সহকারী ফারুকের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে।
এলাকাবাসী অভিযোগ, কয়েক মাস পরপর টাকা নিয়ে যারা সংযোগ দেয় তারাই আবার অবৈধ বলে সংযোগ বিচ্ছিন্ন করে। আমরা অবৈধ গ্যাস ব্যবহার করতে চাই না। বৈধতা দেয়া হবে বলে আমাদের কাছ থেকে ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে সংযোগ দেয়া হয়েছে। আমাদেরকে বৈধ উপায়ে গ্যাস দেয়া হোক। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় ঘনবসতিপূর্ণ নয়াকামতা ও মিল গেইট এলাকার সহস্রাধিক অবৈধ সংযোগের বিনিময়ে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্যাস চোর চক্রটি। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পর চোর সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর কোন আইনানুগ ব্যবস্থা বা যথাযথা পদক্ষেপ না নেয়ায় কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ লোপাটকারী দুর্নীতিবাজরা যেমন পার পেয়ে যায়। তেমনি কিছুদিন পরপরই একই সংযোগ বারবার বিচ্ছিন্ন করাতে বাখরাবাদের গোল্লাছুট খেলা বন্ধ হচ্ছে না। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাখরাবাদের ট্যাকনিশিয়ান বাহার বলেন, “আমি কিছু বলতে পারবো না, আমাদের স্যাররা আছে এখানে তাদের সাথে কথা বলেন। আমি কোন টাকাটুকা নিছিনা ” এলাকাবাসীর রোষানলে পরা আরেক জন ঠিকাদার সহকারী পাবনা জেলার ফারুক মিয়া তিনি বলেন, ”অবৈধ সংযোগ দেয়া টাকা নেয়া কোনটার সাথেই আনি জড়িত নই। এর আগেও এলাকায় এই সংযোগ বিচ্ছিন্ন করার সময় আমি এসেছিলাম। যারা অবৈধ সংযোগ দিয়েছে তাদের কেউ শত্রুতা মুলক ভাবে আমাকে জড়িয়ে মিথ্যা কথা বলে থাকতে পারে। এসব বিষয়ে আমি কিছুই জানি না।
বাখরাবাদের ম্যানেজার (ভিজিল্যান্স) আবু জাফর বলেন, এর আগেও এই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। সংযোগটি বিচ্ছিন্নের কয়েকদিন পর আবারো নুতুন করে সংযোগ চালু করে কতিপয় অসাধু লোকজন। বাখারাবাদের কেউ এসবের সাথে জড়িত থাকলে লিখিত ভাবে কেউ অভিযোগ করলে তার বিরুদ্ধে সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ সংযোগ দাতা ও এসবের সাথে জড়িতদের বিস্তারিত তথ্য জানা গেলে বাখরাবাদের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ( সহকারী কমিশনার ভূমি ) তাহমিদা আকতার। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ এর ম্যানেজার (ভিজিল্যান্স) মোঃ আবু জাফর, ইন্জিনিয়ারিং সার্ভিসেস ম্যানেজার কিশোর দত্ত, ব্যবস্থাপক জসিম উদ্দিন আহাম্মদ, র্যাব ১১ সিপিসি ২ ও বুড়িচং থানা পুলিশের একাধিক টিম।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
