বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
এস,এম শাহিন:
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯
বরিশালে দুই লক্ষাধিক কোমলমতি শিশু জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা গ্রহন করছে। বছরের পর বছর ঝুঁকিপূর্ণ হয়ে আছে জেলার দুই শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কারণে প্রায়ই বিদ্যালয়ের শ্রেণিকক্ষের প্লাস্টার এবং ঢালাই খসে পড়ে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটছে। যেসব স্কুলের শ্রেণিকক্ষে ক্লাস করা একেবারেই সম্ভব না, সেসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া চলছে খোলা আকাশের নিচে। বিদ্যালয়গুলোর শিক্ষক এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানানো হলেও ভবনগুলো সংস্কার বা নতুন ভবন নির্মাণে কোন উদ্যোগ গ্রহন করা হচ্ছে না। জেলার বাকেরগঞ্জ উপজেলার ২২নং চর দাড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়টির বয়স ৩৫ বছরের বেশি। সরেজমিনে দেখা গেছে, চার কক্ষের জরাজীর্ণ বিদ্যালয় ভবনের পিলার থেকে ঢালাই খসে রড খুলে পড়ার উপক্রম। বিদ্যালয়ের ছাদ যে কোনও সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ছাদ থেকে প্লাস্টার ও ঢালাইয়ের খন্ড শিক্ষার্থীদের শরীরে পড়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। যে কোনও সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবু চলছে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ২৬৩ জন শিক্ষার্থীর লেখাপড়া।
শিক্ষকরা জানান, শিশু শিক্ষার্থী ধরে রাখতে বিদ্যালয় ভবনটির সংস্কারের জন্য সংশ্লিষ্ট একাধিক দফতরে বারবার আবেদন নিবেদন করেও কোনও সাড়া মেলেনি। একই উপজেলার ৪নং দুধল ইউনিয়নের ৩৮নং পিলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কক্ষে ছাদের প্লাস্টার খসে পড়েছে। সেসময় অল্পের জন্য রক্ষা পান শিক্ষকরা। শিক্ষকরা বলেন, ১৯৯৮ খ্রিষ্টাব্দে ভবনটি নির্মাণ করা হলেও জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের সংস্কারের বিষয়টি শিক্ষা কর্মকর্তাদের বারবার অবহিত করা হলেও সাড়া মেলেনি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ২৮০টি। এর মধ্যে ১০১টি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৮ টি বিদ্যালয়ে ভবনের অবস্থা একেবারেই বেহাল। এগুলো হলো কাঁকরধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জিরাইল আদর্শ (নব) সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চরাদী সকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ভরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরাকারি প্রাথমিক বিদ্যালয় ও চর সমাদি বালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর পরেও ঝুঁকি নিয়ে চালাতে হয় পাঠদান। উপজেলার হেলিপ্যাড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তারের অভিভাবক খাদিজা বেগম অভিযোগ করেন, ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের বিভিন্ন কক্ষে ফাটল ধরছে, যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। শিশুদের বিদ্যালয়ে পাঠাতেও এখন ভয় করে। একাধিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বলে, বার বার ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে পাঠিয়েও কাজ হচ্ছে না। দিন দিন ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, উপজেলার ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের ভবন নিয়ে জেলা শিক্ষা অফিসের সভায় আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত। শিগগিরই ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারে পদক্ষেপ নেয়া হবে। তবে যেসব বিদ্যালয়ের ভবন বেশি ঝুঁকিপূর্ণ সেগুলোতে পাঠদান থেকে বিরত থাকতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় জানান, বাকেরগঞ্জ উপজেলার ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের ভবনের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।
ইতোমধ্যে কয়েকটি বিদ্যালয়ের ভবনের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি বিদ্যালয়ের ভবনের কাজ শুরু হবে। জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ২নং দক্ষিণ শিহিপাশা (দাসেরহাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা আরও খারাপ। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, ১৯৪০ খিষ্টাব্দে তিন কক্ষের টিনশেড বিদ্যালয়টি যাত্রা শুরু করে। পরে দুটি কক্ষে টিন ও একটি কক্ষে ছাদ ঢালাই দেয়া হয়। বর্তমানে টিনে মরিচা পড়ে প্রায় শেষ, আর একটি কক্ষের ছাদ ভেঙে একাকার। ৭৯ বছরের পুরাতন ভবনের দেয়াল ধসে পড়ার পরও ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনটিতেই চলছে শিশু শিক্ষার্থীদের লেখাপড়া। তিনি আরও জানান, বর্ষায় ওই ভবনের ছাদ দিয়ে পানি পড়ায় শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি। আগামী বর্ষায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়টিতে বর্তমানে একটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের লেখাপড়া চলছে। শ্রেণিকক্ষ সংকটের কারণে সকালে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম এবং দুপুরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয়টিতে বর্তমানে ১৩৩ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক রয়েছেন। প্রায় একই অবস্থা উপজেলার দক্ষিণ শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার জানান, উত্তর শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুর্ব সুজনকাঠী, সেরাল, পূর্বসুজনকাঠী আইডিয়াল, পশ্চিম সুজনকাঠী, নাঘিরপাড়, দাসপট্টি, রাংতা, পূর্ব আস্কর, বাগধা, পয়সা, পশ্চিম আমবৌলা, ফেনাবাড়ি, চক্রবাড়ি ও তালতারমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৫টি বিদ্যালয় অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি বিদ্যালয় ঝুঁকিপূর্ণসহ মোট ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকির মধ্যে রয়েছে। বিদ্যালয়গুলো চিহ্নিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা ও উপজেলা প্রকৌশল বিভাগ থেকে জেলা দফতরকে অবহিত করা হয়েছে। একাধিক অভিভাবক জানান, ভবন ধসে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকায় অনেকেই নিজ সন্তানদের ঠিকমতো বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। একাধিক শিক্ষক জানান, যেদিন ছুটির সময় পার হওয়ার পরও ক্লাস চলে, সেদিন অভিভাবকরা ফোন করে কোনও দুর্ঘটনা ঘটেছে কিনা তা জানতে চান। সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে সবাই এক ধরনের আতঙ্কের মধ্যে থাকেন। আবার শিক্ষক শিক্ষার্থীরাও প্রাণহানির শঙ্কার মধ্যে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন, যা শিক্ষার পরিবেশ ব্যাহত করছে। এ ব্যাপারে বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক এসএম ফারুক জানান, জেলা ও উপজেলা শিক্ষা অফিস থেকে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের তথ্য ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা থেকে বরাদ্দ পাওয়া গেলে সংস্কার কাজ শুরু করা হবে।



- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
