পুলিশ ও আওয়ামীলীগে শুদ্ধি অভিযান জরুরী, সময় গেলে সাধন হবে না
এডভোকেট আনিসুর রহমান মিঠু
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯
সাম্প্রতিক সময়ে পুলিশ বাহিনীর কিছু সদস্যদের অপরাধ প্রবনতা হয়রানিমূলক মিথ্যা মামলা ও মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় সহ বিভিন্ন অভিযোগ। এবং আওয়ামিলীগ ও ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের অপকর্ম । শুদ্ধ রাজনৈতিক চর্চা বাদ দিয়ে সকলের মাঝে নেতা হওয়ার প্রবনতা। বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক শিক্ষায় দিয়ে নতুন কর্মী সৃষ্টি না করে ছাত্রলীগ নেতাদের বাণিজ্য নীতি সহ নানানরকম অনিয়ম ও বিভিন্ন অরাজনৈতিক কার্যকলাপের বিষয় উল্লেখ করে নিজের ফেসবুক আইডিতে পোষ্ট করেছেন কুমিল্লা মহানগর আওয়ামিলীগ নেতা এডভোকেট আনিসুর রহমান মিঠু।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহানগর আওয়ামিলীগ নেতা এডভোকেট আনিসুর রহমান মিঠু মঙ্গলবার রাতে তার নিজ ফেসবুক আইডি থেকে দেয়া স্টাটাস টি হুবহু তুলে ধরা হলো। “আজ একটি ভালো সংবাদ দেখলাম । ঢাকা মহানগরীর কোন এক থানায় একজন নিরিহ মানুষকে মিথ্যা মামলায় জড়িত করার অপরাধে একজন এসআই এবং একজন এএসআই কে বরখাস্ত করা হয়েছে । পুলিশ কর্মকর্তাদের কাছে এ ধরনের আচরন আশা করছে দেশের সকল জেলা , উপজেলা ও গ্রামের মানুষেরা । এ সংবাদ আমাকে ভীষণ ভাবে আশাবাদী করেছে । জনগণ নিশ্চয়ই এ সংবাদে খুশী হয়েছে। পুলিশের মধ্যে জবাবদিহিতার নীতি থাকলে পুলিশ বেপরোয়া হতে পারবে না । সাড়া দেশ ভয়ংকর মাদকে ছেয়ে গেছে ! গ্রামে গঞ্জেও পৌছে গেছে ইয়াবা , ফেন্সিডিল ! বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা প্রতিনিয়ত সেবন করছে !! কিশোর তরুন তরুণীরা জানে কোথায় কার কাছ থেকে মাদক কিনতে হবে । সিএনজি ড্রাইভার কিংবা রিক্সাওয়ালাও মাদক বিক্রির স্পট চিনে ! কিন্তু প্রকৃত বিক্রেতারা ধরা পরছেনা!!
অপরদিকে নিরিহ, সাধারন মানুষকে মাদক মামলায় চালান দেয়া হচ্ছে। বিদেশ ফেরৎ লোক পাওয়া গেলেই পুলিশ তাদের ধরে নিয়ে মাদকের আসামী করে দেবে ভয় দেখিয়ে অর্থের বিনিময়ে দফারফা করছে !! দরদামে না মিললে চালান দিয়ে দিচ্ছে !! এটি কোন একটি বিশেষ থানার চিত্র নয় , দেশব্যাপী চলছে এসব। গ্রামের চা দোকান থেকে শুরু করে অফিস আদালত সর্বত্র আছে এই নিয়ে প্রতিনিয়ত আলোচনা !!
যদি আইন সংশোধন করে , নতুন আইন করা যায় যে , কাউকে মাদক সহ গ্রেফতার করলে , যত পিস ইয়াবা কিংবা ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়েছে - তার মধ্য থেকে দুই পিস রাসায়নিক পরিক্ষার জন্য পাঠিয়ে বাকি সকল মাদক আসামীর সাথে কোর্টে প্রেরণ করতে হবে । কোর্টেই থাকবে মাদক রাখার কক্ষ এবং সাত দিনের মধ্যে কোর্ট প্রঙ্গনে বিচারক সাহেব তা ধংস করবেন , তাহলে মিথ্যা মামলার ব্যপকতা কমতে বাধ্য। কয়েক মাস যাবৎ জমানো মাদক ধংশের দায়ীত্ব পাওয়ার জন্য অনেক বড় লেনদেন হয় , আমরা কি তা জানি ?
কাউকে বিনা কারনে কোন ভাবেই হয়রানি করা যাবেনা । পুলিশের আচরনের জন্য যেন সাধারন মানুষ সরকারের উপর বিরক্ত না হয় তা নিশ্চিত করা উচিৎ । হিন্দু ,বৌদ্ধ, খৃষ্টান , নাস্তিক , উপজাতি ও মেথর সম্প্রদায়ের সুবিধার জন্য সাধারন দোকানপাটে কোকাকোলা স্প্রাইটের মত বিয়ার ওয়াইন বিক্রি বৈধ করার সময় এসে গেছে । আর দেরী করা ঠিক হবেনা , যুব সমাজ ধংস হয়ে যাচ্ছে। একই রকম ভাবে আওয়ামীলীগ ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনেও শুদ্ধি অভিযান প্রয়োজন । ছাত্রলীগ গত দশ বছরে ঝাকে ঝাকে আদর্শবান নেতা তৈরী করা উচিৎ ছিল । দেশের প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হয়ে উঠা উচিৎ ছিল বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক এবং দেশপ্রেমিক রাজনীতি সচেতন মানুষ । কিন্তু দূর্ভাগ্যের বিষয় হচ্ছে ছাত্রলীগের নেতা কর্মীদের একটা বিশাল অংশ জানেনা , বঙ্গবন্ধু দেশের জন্য কি করেছেন । দলের কর্মীদের তিনি কেমন করে ভালোবাসতেন । তিনি কত বছর জেলে ছিলেন। তিনি জেলে থাকার পরও তাঁর কর্মী সমর্থকেরা কিভাবে ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ সফল করেছে । এমনকি জানেনা বঙ্গবন্ধুর জন্মদিন কবে ।
ছাত্রলীগ নেতাদের দায়ীত্ব হচ্ছে , কর্মী সমর্থকদের তৈরী করা , তাদের রাজনৈতিক দীক্ষাদান করা , তাদের হৃদয়ে বঙ্গবন্ধু যে নীতি আদর্শ অনুসরন করতেন তা মোমের আলোর মতো জ্বেলে দেয়া । গত দশ বছরে তা হয়েছে বলে মনে হচ্ছেনা । ছাত্রলীগের প্রতি আমাদের আবেগ হচ্ছে , কিশোর জীবনের প্রেমের মত । যা কখনো ভুলার উপায় নেই । এই প্রজন্মের ছাত্রলীগ নেতাদের বেশীর ভাগের অনুভূতি আমাদের মত তীব্র নয় বলেই আমার ধারণা । ছাত্রলীগে এখন কাউকে সদস্য প্রার্থী হতে দেখিনা , সবাই সভাপতি কিংবা সাধারন সম্পাদক প্রার্থী !! এই অদ্ভুত পরিস্থিতি আগে ছিল না । আওয়ামীলীগে যোগদানের নামে অনুপ্রবেশ ঘটছে সর্বত্র ! অনুপ্রবেশকারীরা দেশে বিদেশে যুবলীগ , মহিলা আওয়ামীলীগ , ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ বিভিন্ন অংগ সংগঠনে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়ে যাচ্ছে !! এরা পুকুর ভরাট , জমির দালালী , মাদক নিয়ন্ত্রন , চোরাচালান , পরিবহনে চাদাবাজি , শালিস বিচার , কেউ বাড়ী করতে গেলে ইট বালু সাপ্লাই দেয়া ইত্যাদি করছে , সাধারণ মানুষ এতে বিরক্ত হচ্ছে । এরা অনেক শক্তিশালী এবং বিভিন্ন যায়গায় নীতি নির্ধারকও ! কারা কেন এদের ঢুকিয়েছে , ঢুকাচ্ছে এবং পুনর্বাসিত করেছে , করছে , তাদের চিহ্নিত করতে হবে । এবং বিচার করতে হবে । দলের সকল স্তরে এবং পুলিশ বাহিনীর নিচের দিকে শুদ্ধি অভিযান ভীষণ জরুরী । এবং তা এখনই করা উচিৎ । ইতিমধ্যে দেরী হয়েও গেছে । সময় গেলে সাধন হবেনা !”
এডভোকেট আনিসুর রহমান মিঠু এর ফেইসবুক থেকে সংগৃহীত।
এপিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, জজ কোর্ট কুমিল্লা।
যুব ও ক্রীড়া সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ ।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
