জয় হোক সুশিক্ষার
প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯
বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামী! কী মূল্যবান কথা! কিন্তু প্রশ্ন হচ্ছে সব বিদ্বানের কলমের কালি কি শহীদের রক্তের চেয়েও দামী? বিদ্যা সবসময় পূজনীয়। না এখানে একটু ভুল হলো। এটা হওয়া উচিত সুবিদ্যা সবসময় পূজনীয়। দেশে সাক্ষরতার হার সন্তোষজনক ভাবে বেড়েছে। এটা সত্য। কিন্তু সত্যিকার অর্থেই কি দেশে সুশিক্ষিত ভালো মানুষের সংখ্যা বাড়ছে? এ বিষয়টি গভীরভাবে ভাবা প্রয়োজন। শুরু করতে চাই একেবারে শুরু থেকে।
১. শিক্ষিত ডাক্তাররাই আমাদের "সি-সেকশন" শিখিয়েছেন, মায়েরা শিখেছেন কৌটার দুধ সম্পর্কে, আমরা করছি অতিরঞ্জিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার । আমাদের দেশে রেলওয়ে পুলিশ আছে, হাইওয়ে পুলিশ আছে, টুরিস্ট পুলিশও আছে কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে সুস্বাস্থ্য সুরক্ষিত করার জন্য প্রয়োজন "স্বাস্থ্য পুলিশ"। যারা স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত জায়গায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। আগে সুস্থ থাকতে হবে তারপর বাকি ভাবনা। গাড়ি আছে, বাড়ি আছে সুস্থতা নেই। শেষ! সব সুখ শেষ!
‘সম্প্রতি একজন শিক্ষক বলেছেন ছাত্রদের "তুমি" করে বলা নাকি যৌন নিপীড়নের চাইতেও বড় নির্যাতন। কথাটা শোনার পর থেকে কেমন যেন দ্বিধান্বিত হয়ে যাচ্ছি। আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী তো আমরা ছাত্র-ছাত্রীদের কে স্নেহ করে তুমি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং ছাত্র-ছাত্রীদের কাছেও এটা শ্রুতি মধুর লাগে বলে মনে করি । কেন ছাত্র-ছাত্রীদেরকে আপনি আপনি বলে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের মাঝে দূরত্ব তৈরি করতে হবে? এগুলো আসলে কিসের প্রতিফলন ? আমাদের নৈতিকতার জায়গায় কি আমরা ঠিক থাকতে পারছি না? নাকি আমরা ছাত্রছাত্রীকে দূরে রাখতে চাচ্ছি? এই দুইটার কোনটাই তো শুভকর মনে হচ্ছে না।’
মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয় অনুরোধ থাকবে খাদ্য পরিদর্শকদেরকে পুলিশের এর মত ক্ষমতায়ন করতে এবং পাশাপাশি পর্যাপ্ত সংখ্যা বাড়াতে।
২. বিদ্যালয়গুলোতে সচরাচর সকাল আটটায় শিশু শ্রেণি, কেজি এবং নার্সারি এদের পাঠ শুরু হয়। ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে কার খেলতে ভালো লাগে, পড়তে ভালো লাগে? এত বিদ্যা দিয়ে আসলে হচ্ছেটা কী? দরকার তো সুবিদ্যার এবং সুস্থ মস্তিষ্কের। আমরা সবাই জানি সকালের নাস্তা শরীরের জন্য, ব্রেনের জন্য সর্বোপরি সুস্থতার জন্য অনেক বেশি জরুরি। সেটা অনেক সময় শিশুরা ঠিক মতো খেতে পারে না শুধু এই তাড়াতাড়ি বিদ্যালয় শুরু হওয়ার কারণে। কথা হচ্ছে সকাল আটটার পরিবর্তে শিশুদের বিদ্যালয় যদি একটু দেরিতে শুরু হয় তাহলে কি অসুবিধা হবে? অন্যদিকে বড় শ্রেণির সময় কিন্তু একটু দেরিতেই। এবিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন। এভাবেই বিরক্তি নিয়ে শিশুরা আস্তে আস্তে বড় হয়। অন্যদিকে বাবা-মায়ের চাপ তো আছেই।
৩. সবাইকে সোনা পেতে হবে। সোনা ছাড়া বাকি সব ফিকে, অচল! যাই হোক, এভাবে শুরু হয় বিশ্ববিদ্যালয় জীবন। লক্ষ্য একটাই চাকুরি।যদিও শত রকমের বিষয় কিন্তু পরীক্ষার পদ্ধতিটা অনেকটা একরকম। কেমন যেন অসামঞ্জস্যপূর্ণ! যাইহোক, গন্ডণ্ডগোলটা এইখানেই। যারা পুরা বিশ্ববিদ্যালয় জীবনে খুব মনোযোগের সাথে, নিজ বিষয় পড়াশোনা করে তারা চাকুরি ক্ষেত্রে অনেকটা অসহায় হয়ে যায়। ফলশ্রুতিতে কি হয় যখন এই মেধাবী ছেলে মেয়েরা আশানুরূপ ফল পায় না তখন তারা অনেক সময় ভিন্ন পন্থা অবলম্বন করতে উদ্যত হয়। এগুলো একদিকে যেমন পারিবারিক, সামাজিক, এবং জাতীয় অর্থের অপচয় অন্যদিকে তাদের নৈতিক স্খলন।। কি দরকার তাহলে এসব বিদ্যার?
নতুন বিষয় খোলা বা নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়ার ব্যাপারে আরো বেশি সিলেক্টিভ হওয়া প্রয়োজন। এই ধরুন রেডিমেড গার্মেন্টস সেক্টর বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখছে কিন্তু দেশে কয়টি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আছে?
৪. ধরে নেয়া হয় দেশের সবচেয়ে ভালো ছাত্র ছাত্রীরা দেশের বাইরে পড়াশোনা করতে যায়। তাদেরকে কি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ দেয়া যায় না? এমন হলে শিক্ষার গুণগত মান বাড়বে না কমবে? নিশ্চয়ই কমবে না।
কিন্তু চিন্তা তো ভিন্ন মনে হচ্ছে। আমদানি নীতিমালা। আমরা তো সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ংসম্পূর্ণ নীতিতে বিশ্বাসী। আমদানি নীতিমালা নয়। যা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি।
মাতৃভূমিকে ভালবাসে না এমন মানুষ আছে নাকি? সুযোগ দিলে তারা অবশ্যই দেশের শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে। হোক না তাদের বয়স ৩৫ বা ৪০।
৫. সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাজ কী এই প্রশ্ন নিয়ে অনেক কিছু হয়ে গেল। এ প্রশ্নও তো অবান্তর নয় যে একজন শিক্ষকের কাজ কী? দুঃখজনকভাবে দেখা যায় অনেক সময় একজন শিক্ষক তার দায়িত্বের বা নীতির বাইরে গিয়ে উল্টাপাল্টা কাজ করে বসে। কিছুদিন আগে একটা নাটক দেখলাম, হ্যাশট্যাগ যেখানে শিক্ষক দ্বারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট দেখানো হয়েছে।
এই থিম নিয়ে মনে হয় আগে তেমন নাটক হয় নাই কিন্তু এখন গণমানুষের সামনে এগুলো দেখানো হচ্ছে বিষয়টা একজন শিক্ষক হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাস্কর। এমন কেন হচ্ছে? আমরা কেন শিক্ষক হয়ে থাকতে পারছিনা? কেন এমন নৈতিক অবক্ষয়? কেন আমরা ভালো গল্পের উপকরণ হতে পারছিনা?
অন্যদিকে, যদি রাজনীতির কথা বলি তাহলে কোন শিক্ষক যদি কোন রাজনৈতিক ছাতার নিচে থেকে রাজনীতি করতে চান তাহলে তো তাকে শিক্ষা ও গবেষণা পরিষদের জায়গায় রাজনীতি করা উচিত। নীল দল, সাদা দল, সবুজ দল, বা ফোরাম শিক্ষকদের জন্য কি খুব বেশি প্রয়োজন? একজন নবীন শিক্ষক যখন দেখে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করলে ভালো জায়গা বা পদ পাওয়া যায় তখনই আসলে সর্বনাশ এর সূত্রপাতটা হয়। যে পেশাটি সবচেয়ে বেশি শুভ্র এবং বিশুদ্ধ হওয়া প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষকতা পেশা যা কিনা সমস্ত প্রক্রিয়া বা পদ্ধতির সূতিকাগার।
৬. সম্প্রতি একজন শিক্ষক বলেছেন ছাত্রদের "তুমি" করে বলা নাকি যৌন নিপীড়নের চাইতেও বড় নির্যাতন। কথাটা শোনার পর থেকে কেমন যেন দ্বিধান্বিত হয়ে যাচ্ছি। আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী তো আমরা ছাত্র-ছাত্রীদের কে স্নেহ করে তুমি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং ছাত্র-ছাত্রীদের কাছেও এটা শ্রুতি মধুর লাগে বলে মনে করি ।
কেন ছাত্র-ছাত্রীদেরকে আপনি আপনি বলে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের মাঝে দূরত্ব তৈরি করতে হবে? এগুলো আসলে কিসের প্রতিফলন ? আমাদের নৈতিকতার জায়গায় কি আমরা ঠিক থাকতে পারছি না? নাকি আমরা ছাত্রছাত্রীকে দূরে রাখতে চাচ্ছি? এই দুইটার কোনটাই তো শুভকর মনে হচ্ছে না।
৭. এই যে দেশে ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান চলছে তা হচ্ছে বিশুদ্ধ খাদ্যের জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য। তেমনি কি কুশিক্ষকের বা ভেজাল বা দূষিত শিক্ষকের বিরুদ্ধে অভিযান বা মিশন দরকার নেই?
ভেজাল খাদ্য যেমন সমস্ত শরীরে খারাপ জীবাণু বা অসুখের স্তুপ করে তোলে তেমনি কুশিক্ষক বা ভেজাল শিক্ষক বা দূষিত শিক্ষকেরা সমানভাবে সমাজের ভেতর সামাজিক অবক্ষয় এর বীজ বপন করে।
দুঃখ লাগে যখন দেখি একজন শিক্ষক শিক্ষার প্রকৃত মন্ত্রে দীক্ষিত না হয়ে তার নিজের তৈরি কুমন্ত্র বা দূষিত মন্ত্র দিয়ে চলে আবার অনেকে রাজনীতিবিদ কাম শিক্ষক হয়ে যায় তখন আসলে একজন শিক্ষক হিসেবে অস্বস্তি লাগে।
যাইহোক, খাদ্যে ভেজাল যেমন সবাই করে না তেমনি শিক্ষায় ভেজালও সবাই করে না কিন্তু গুটিকয়েক নীতিহীন বিচ্যুত মানুষের জন্য আসলে পুরো সম্প্রদায়ের বা পুরো সিস্টেমটাতেই দাগ লেগে যায়।
এখন প্রশ্ন থাকতে পারে যে শিক্ষকরাও তো মানুষ । ঠিক আছে।
তবে কেউ যদি এই মহান পেশায় আসতে চায় তবে তাকে মানব না "সুপার মানব" হতে হবে। এই মর্মে আগে অঙ্গীকার বা সত্যিকারের ডিভোশন থাকতে হবে তবেই তার শিক্ষকতা পেশায় আসা উচিত। শিক্ষক হবে বিশুদ্ধতার প্রতীক। শিক্ষক নামের মধ্যে থাকবে পবিত্রতার ছোঁয়া।
আমার মেয়ের সাথে রিকশায় করে বাইরে ঘুরতে গিয়েছিলাম। রিক্সাওয়ালার সাথে কথা হচ্ছিল। কথায় কথায় এক পর্যায়ে উনি বললেন আপা ছেলেমেয়েদের শিক্ষিত না করাই ভালো। কি হবে এত শিক্ষিত কইরা? যত শিক্ষা ততো খারাপী।
আমিতো ভয় পেয়ে গেলাম কারণ আমার মেয়ে কথাটা শুনে ফেলেছে সে আবার খুবই সংবেদনশীল।
মনে মনে ভাবলাম আচ্ছা উনি কি তাহলে উনার সন্তানকে বিদ্যালয়ে পাঠাবেন না? শিক্ষিত করবেন না? ভাবা যায় "শিক্ষা" সাধারণ মানুষের কাছে কোন পর্যায়ে চলে গিয়েছে!
আসলেই তো তাই । কুশিক্ষার চেয়ে অশিক্ষাই ভালো। দোয়া করি আমাদের সন্তানেরা যেন শিক্ষিত না হয় হইলে যেন সুশিক্ষিত হয়।
আমরা শিক্ষকেরা কি এই সব সাধারণ মানুষদের কাছে ভালো প্রভাবক হতে পারিনা? শিক্ষার সুগন্ধ, সুবাতাস, সুফল কি আমরা ছড়িয়ে দিতে পারি না সবার মাঝে?
জয় হোক সুশিক্ষার।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
