জঙ্গি ছিনিয়ে নেওয়ার হুমকি: সব কারাগারে স্ট্রাইকিং ফোর্স গঠন
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০
কারাবন্দি জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে সম্প্রতি লালমনিরহাট জেলা প্রশাসক ও কারাগারে চিঠি পাঠানোর ঘটনায় সারা দেশের কারাগারে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে, যার সদস্যরা ২৪ ঘণ্টা অস্ত্র নিয়ে কারাগারের চারদিকে পাহারায় থাকছেন।
এ বিষয়ে জানতে চাইলে কারা অধিদপ্তরের অতিরিক্ত আইজি প্রিজনস কর্নেল আবরার হোসেন বলেন, সারা দেশের কারাগারে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
অন্যদিকে যে চিঠিতে ওই হুমকি দেওয়া হয়েছে সেই চিঠি কারা পাঠিয়েছে, সেটা অনুসন্ধান করছেন গোয়েন্দারা।
জঙ্গি ছিনিয়ে নেওয়ার হুমকির চিঠি দেওয়া ও ফোন করার বিষয়ে গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের উড়োচিঠি ও কাগজ আমাদের কাছে সব সময়ই আসে এবং বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। এ বিষয়ে আমরা কখনো মনোযোগ দিই না। তবে আমরা সব সময় তথ্যভিত্তিক কাজ করে থাকি। আমাদের কাছে যখন গোয়েন্দা তথ্য আসে তখনই আমরা ব্যবস্থা নিয়ে থাকি। উড়োচিঠি যেগুলো আসছে সেগুলো গোয়েন্দাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। তাঁরা যদি মনে করেন এগুলোর কোনো ভিত্তি আছে, তাহলে আমরা ব্যবস্থা নেব।’
কারা সূত্র জানায়, কয়েক দিন আগে লালমনিরহাট কারাগার ও লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে চিঠি ও ফোন আসে। গত রবিবার কারা অধিদপ্তর থেকে কারাগারগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য ১৮টি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে স্ট্রাইকিং ফোর্স গঠন করে নিরাপত্তা জোরদারের নির্দেশনাও রয়েছে। এ নির্দেশনার পর গত মঙ্গলবারের মধ্যে দেশের সব কারাগারে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়।
দেশের সবচেয়ে বড় কারাগার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার। এই কারাগারে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে। তিনটি স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা আট ঘণ্টা করে দিন-রাত ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এ ফোর্সের প্রধান হিসেবে রয়েছেন জেলার। এ ছাড়া প্রতি টিমে একজন করে ডেপুটি জেলার, প্রধান কারারক্ষীসহ পাঁচজন করে সশস্ত্র কারারক্ষী রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন, ‘নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স আগেও ছিল। তাতে সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।’
চিঠির তদন্ত : সংশ্লিষ্ট সূত্র জানায়, লালমনিরহাটের জেলা প্রশাসক ও কারাগারে জঙ্গি ছিনিয়ে নেওয়ার যে চিঠি পাঠানো হয়েছে সেটি কোথা থেকে কারা পাঠিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে চিঠিটিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার পরামর্শ পাওয়ার পর বিষয়টি কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও অবহিত করে।
একটি সূত্রের দাবি, এ চিঠির পেছনে কারাগারের অভ্যন্তরীণ কোনো কোন্দল রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে কেউ কাউকে ফাঁসানোর জন্য অথবা অস্থিরতা তৈরির জন্য এমন চিঠি দিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এক কারা কর্মকর্তা জানান, চিঠিটি যদি ভুয়াও হয় তাতেও কারা কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়ে সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তার ফাঁকফোকরগুলো চিহ্নিত করার সুযোগ পাচ্ছে।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
