সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপণ করা হবে
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০
মোঃ জামিউল ইসলাম তুরান, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আমি বেঁচে থাকলে সুনামগঞ্জের উন্নয়নের কোন কমতি থাকবে না। আমার কাছে সব সমান। আমি বিশেষ কোন গোষ্ঠীর কথা চিন্তা করে উন্নয়ন করছিনা।
তিনি বলেন, আমি মাননীয় প্রধামন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই উনি আমাদের হাওরের উন্নয়নের জন্য যা প্রয়োজন তা দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যেসব জেলা পিছিয়ে পড়া সেসব জেলায় বিশ্ববিদ্যালয় দিবেন উনি উনার কথা রেখেছেন। আমাদের সুনামগঞ্জের মানুষের কথা চিন্তা করে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য অনুমোদন দিয়েছেন। শুধু বিশ্ববিদ্যালয়ই নয় সুনামগঞ্জের জন্য আরও বড়বড় মেগা প্রকল্প অনুমোদন হচ্ছে। সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ পর্যন্ত কোন খালি জায়গা থাকবে না। সব জায়গা উন্নয়নে পরিপূর্ণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ে বিভ্রান্ত হবেন না। ইনশাআল্লাহ সকল বিরোধিতা প্রতিহত করে সুনামগঞ্জে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ হবেই হবে৷ কাজেই উন্নয়নের বিরোধিতা না করে আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের পক্ষে থাকা।
বুধবার(১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ মান্নান চত্বরে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও শিক্ষামন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ছাত্রলীগ ও ছাত্রজনতার আনন্দ মিছিল ও মহা সমাবেশে মোবাইল কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জনসভায় সভায় জেলা আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা ও সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,সদস্য রেজাউল আলম নিক্কু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলনরাণী তুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা ছাত্রীলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার সহ প্রমূখ।
এসময় জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক কাজী জমিরুল ইসলাম মমতাজ, প্রচার সম্পাদক কাজী নুরুল আজিজ চৌধুরী ও উপজেলা সমিতি সভাপতি কাজী আইয়ূব আলীসহ নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছমির উদ্দীন সালেহ, প্রচার সম্পাদক মাওলানা এনামুল হক সহ নেতৃবৃন্দ, সাবেক ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, রফিক খান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, পশ্চিমপাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পুর্ব পাগলা ইউপি আক্তার হোসেন, পশ্চিমবীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পুর্ববীরগাও ইউপি চেয়ারম্যান নুর কালাম, দর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন,শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু , জেলা ও উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমতির নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, মটর শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, প্রজন্মলীগ, জেলার ১১ উপজেলার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দসহছাত্রলীগ, এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।
এদিকে আনন্দ মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে শান্তিগঞ্জ বাজারে সমাবেশে জড়ো হতে থাকেন ছাত্র জনতা ও আপামর জনসাধারণ। উক্ত জনসভায় প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানাতে জনসমুদ্রে পরিনত হয়। হাজার হাজার মানুষের মুখে উচ্চারিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ও শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে ।
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
