বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১৩

সিরাজগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০  

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ফকিরতলা এলাকায় এ ঘটনা ঘটে।ধর্ষক পৌর এলাকার জানপুর মহল্লার মৃত মেছের আলীর ছেলে রং মিস্ত্রি আবুল কালাম (৫০)।স্থানীয় ও শিশুর স্বজনরা বলেন, শনিবার (১৪ নভেম্বর) সন্ধায় টাকার লোভ দেখিয়ে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনে নিয়ে জোর পূর্বকভাবে ধর্ষন করে।এসময় স্থানীয়রা ধর্ষকে হাতেনাতে আটক করে গন পিটুনি দেন।পরে সিরাজগঞ্জ সদর থানাকে অবগত করলে পুলিশ ধর্ষককে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখেন। এ বিষয়ে সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী পিপিএম, বলেন, শিশুকে চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। আসামীকে আগামীকাল আদালতে প্রেরন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এই বিভাগের আরো খবর