বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৯

শ্রমিক লীগ নেতার হাত কেটে নিল সন্ত্রাসীরা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০  

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগ সহ-সভাপতির ওপর সশস্ত্র হামলা চালিয়ে কব্জিসহ তার বাম হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামের হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক লীগ নেতার নাম জুয়েল প্যাদা। রাতে ঘটনাস্থলে ওৎ পেতে থাকা ৫-৬ জন মুখোশধারী দূর্বৃত্ত তার উপর হামলা চালায় বলে দাবি আহতের স্বজনদের।

পরে স্থানীয়রা রক্তাক্ত জুয়েল প্যাদাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে অবস্থার অবনতি হলে রাতেই বরিশাল থকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

তবে কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হতে পারেনি স্থানীয় পুলিশ প্রশাসন। এঘটনায় শ্রমিক লীগ নেতার পরিবারের পক্ষ থেকে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর