বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৭০

শহীদ আহসান উল্লাহ মাস্টারের জন্মবার্ষিকীতে আ`লীগের আনন্দ মিছিল

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০  

গাজীপুর মহানগর ৪৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ,  যুবলীগ ও সহযোগী সংগঠনের এর উদ্যোগে গাজীপুর এর ভাওয়াল বীর, প্রখ্যাত শ্রমিক নেতা, শহীদ আহসান উল্লাহ মাস্টারের  জন্মদিন উদযাপন করা হয়।

৯নভেম্বর  জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার  বিকাল ৩ ঘটিকার সময় এরশাদ নগর মেইন রোড হতে চেরাগ আলী গিয়ে আনন্দ মিছিল শেষ হয়।

উক্ত আনন্দ মিছিল পরিচালনা করেন ৪৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ  এর সভাপতি মোঃ  আলহাজ্ব আবদুল জলিল গাজী।

উক্ত আনন্দ মিছিলে যোগদান করেন ৪৯ং ওয়ার্ড যুবলীগ এর সাধারণ সম্পাদক আবু-আলম, টংগী থানা যুবলীগ নেতা রশিদ মিয়া, ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন জয়, গাজীপুর মহানগর যুবসেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহবায়ক জাকির হোসেন,  যুবলীগ নেতা মূলহাস মৃধা, যুবলীগ নেতা ফজল করিম, যুবলীগ নেতা কামাল দেওয়ান, যুবলীগ নেতা রায়হান সরদার প্রমুখ।

এ ব্যাপারে ৪৯ নং ওয়ার্ড যুবলীগ এর সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল গাজী  বলেন প্রিয় নেতা গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পির নির্দেশনায় জাতীয় বীর, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এম পির  জন্মদিন উপলক্ষে আমরা আনন্দ মিছিল করি এবং টংগী থানা কর্তৃক দোয়া ও আলোচনা সভায় যোগদান করি।

গাজীপুর মহানগর যুবসেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাকির মিয়া বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আর্দশ বুকে ধারণ করে জাহিদ আহসান রাসেল এম পি ভাই ও আলহাজ্ব আবদুল জলিল গাজী ভাইয়ের এর নির্দেশে ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিবার একত্র হয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার এম.পির জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করি।

এই বিভাগের আরো খবর