বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৯

শরীয়তপুরে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ইভটিজিং এর বিরুদ্ধে আলোচনা সভা

নুরুজ্জামান শেখ , শরীয়তপুরপ্রতিনিধি।

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০  

শরীয়তপুরে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ইভটিজিং এর বিরুদ্ধে আলোচনা সভা
নুরুজ্জামান শেখ , শরীয়তপুরপ্রতিনিধি।


শরীয়তপুর জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়নের আনন্দবাজারে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বখাটে ছেলেদের অসামাজিক কার্যকলাপ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় শান্তির লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং পালং জাজিরা -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র  অনুমতিক্রমে এই আলোচনা সভার আয়োজন করা হয়। গত মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ সাইমুম বাবুল আকন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরজু মাদবর, শেখ দবির পুলিশ সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ, হাজী ইস্কান্দার আলী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাজিরা উপজেলা, আতিকুর রহমান খন্দকার সভাপতি ইউনিয়ন যুবলীগ, আব্দুল সালাম সরদার বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট নাট্যকার মোহাম্মদ শাহিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগ নেতা মাস্টার আনোয়ার মোল্লা, বিকে নগর আওয়ামী লীগ নেতা মোঃ হুমায়ুন ঢালি, সরকারি বি কে নগর বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের মোঃ আরিফ বেপারী। এ ছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।

সভায় সূচনা বক্তব্যে যুবলীগ নেতা আতিক খন্দকার বলেন, আমাদের ঐতিহ্যবাহী বিকে নগর হাই স্কুলের সামনের গলিকে মাদকাসক্ত ও ইভটিজারদের কারনে কেফরার গলি বলা হয়। তাই স্কুলের সামনে থেকে মাদক বিক্রি ও সেবন বন্ধ করতে হবে।
আলোচনা সভার ব্যবস্থাপক বিশিষ্ট শিল্পপতি ও বি কে নগর আনন্দবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মুজিবুর মাদবর বানিয়া বলেন, আমাদের বিকেনগর ইউনিয়নকে মাদকাসক্ত ইভটিজারদের হাত থেকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, আমি দায়িত্ব নিয়ে এই মাদকবিরোধী সমাবেশ করায় অনেকে আমার সমালোচনা করতেছেন। যারা আমার সমালোচনা করতেছেন তারা সমাজের মঙ্গল চান না। আমি হুশিয়ার করে বলে দিতে চাই, বি কে নগর স্কুলের আশেপাশে কেউ যদি মাদক সেবন, বিক্রি, কিংবা ইভটিজিং করে তাহলে সে যত বড় প্রভাবশালী হউক, তাকে আমরা উচিত শিক্ষা দিব। সবার প্রতি আহ্বান করে তিনি বলেন, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের বি কে নগর ইউনিয়ন থেকে মাদক ও ইভটিজিং উৎখাত করি।  সমাজকে সুন্দর ভাবে গড়ে তুলতে হলে, মাদক, ইভটিজিং, জঙ্গিবাদকে নিধন করতে হবে। উক্ত আলোচনা সভায় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন বি কে নগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ দবির উদ্দিন। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন মাষ্টার আনোয়ার মোল্লা। আলোচনা শেষে একটি মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয় ।
 

এই বিভাগের আরো খবর